ডেসটিনির সঙ্গে জড়িত ৭ লাখ সক্রিয় নারী ডিস্ট্রিবিউটরসহ ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক কেউ ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হয়নি। অথচ সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া আমাদের না জানিয়ে কোম্পানির সকল ব্যাংক হিসাব বন্ধ রাখা হয়েছে। অনলাইন পদ্ধতিতে প্রতি সপ্তাহে কমিশন ব্যাংক হিসাবে জমা হয়। যার জন্য গত তিন মাস ধরে আমাদের সেলস কমিশন বন্ধ রয়েছে।
এই পবিত্র রমজান মাসে পরিবার-পরিজন নিয়ে অসহনীয় কষ্টে আছি। আসন্ন ঈদ করতে পারব কি না জানি না। এই দুঃসহ কষ্ট থেকে পরিত্রাণ পেতে আমাদের পাশে কি একটু দাঁড়াবেন? প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মহল ও সাংবাদিকদের প্রতি এমন আকুতি জানিয়েছেন ডেসটিনি ওমেন ডিস্ট্রিবিউটর ফোরামের নেতারা।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও ডেসটিনি-২০০০ লিঃ-এর ডায়মন্ড এক্সিকিউটিভ শারমিন আক্তার স্বর্ণা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন_ ডেসটিনি ওমেন ডিস্ট্রিবিউটর ফোরামের যুগ্ম আহ্বায়ক ও ডেসটিনি-২০০০ লিঃ-এর ডায়মন্ড এক্সিকিউটিভ মাক্কামাম মাহমুদা পপি, অফিস সেক্রেটারি ও পিএসডি ফেরদৌসী হক ননি, গণসংযোগ কর্মকর্তা ও পিএসডি শিপ্রা রানী দেব, সাংগঠনিক সম্পাদক ও পিএসডি হালিমা খান লুচি, কোষাধ্যক্ষ ও পিএসডি তাজমেরী আক্তার স্মৃতি, সদস্য সচিব ও পিএসডি অজন্তা রানী পাল ও সংগঠনির টেকনিক্যাল অ্যাডভাইজার ও ডেসটিনি গ্রুপের মহাব্যবস্থাপক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপরেশন) মো. সাইফুর রহমান চৌধুরী টিপু।
সংবাদ সম্মেলনে শারমিন আক্তার স্বর্ণা বলেন, ডেসটিনি-২০০০ লিঃ-এর পণ্যসামগ্রী সরাসরি বিক্রয়ে প্রতি সপ্তাহে সক্রিয়ভাবে কাজ করছেন এমন ৭ লাখ নারী ডিস্ট্রিবিউটর কমিশন পেয়ে থাকেন_ যা দিয়ে তাদের সংসার, পড়াশুনা ও অন্যান্য খরচ মেটানো হয়। ডেসটিনির ৪৫ লাখ ক্রেতা-পরিবেশকের মধ্যে ১৩ লাখ ১৩ হাজার ২৯৭ জন নারী ডিস্ট্রিবিউটর রয়েছে, যাদের মধ্যে সক্রিয় ৭ লাখ ডিস্ট্রিবিউটর ডেসটিনির সঙ্গে সক্রিয় কাজ করে কমিশন পান বলে জানান তিনি।
স্বর্ণা বলেন, ডেসটিনির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত অথবা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হয়েও সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা কারণ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক আমাদের না জানিয়ে সকল ব্যাংক হিসাব বন্ধ করে দিয়েছে। এতে করে আমাদের বিক্রীত পণ্যের কমিশন ও ইনসেনটিভ পাচ্ছি না। তিনি জানান, কোম্পানির সকল হিসাব অনলাইন নির্ভর হওয়ায় তাদের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ডেসটিনি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক ভুল পরিসংখ্যানের সংবাদ পরিবেশনের কারণে আমাদের পারিবারিক, সামাজিক ও ব্যবসায়িক ইমেজ ক্ষতিগ্রস্ত হতে চলেছে। যে কারণে একজন নারী হয়ে আজ আমাদের নাগরিক ও প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের দাবিতে ঘর ছেড়ে রাজপথে নামতে হচ্ছে। ৭ লাখ নারীর মানবেতর জীবন থেকে পরিত্রাণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সহনুভূতি কামনা করে স্বর্ণা বলেন, আমরা কেউ ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হইনি। দেশের গণমানুষের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে কিছু অদৃশ্য ব্যক্তি ও গোষ্ঠী ভয়ানক খেলায় মেতে উঠেছে। অপপ্রচারে ডেসটিনির কোনো ক্ষতি হলে এই ৭ লাখ নারী ডিস্ট্রিবিউটরের দায়িত্ব কে নেবে_ প্রশ্ন করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বকেয়া কমিশন ও বোনাস এবং বেতন না পাওয়ার কারণে ৭ লাখ নারী ডিস্ট্রিবিউটর, কোম্পানির সকল পর্যায়ের ক্রেতা-পরিবেশক, কর্মকর্তা-কর্মচারী, সাপ্লায়ারসহ সকলেই পারিবারিকভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। গত তিন মাস যাবৎ বকেয়া বাড়ি ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল অপরিশোধিত থাকায় চরম অসস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতদিন যারা নিয়মিত সরকারকে ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছিলেন তারা এ পরিস্থিতির কারণে সরকারকে এ বছর ভ্যাট ও ট্যাক্স দিতে পারবেন না বলে জানোনো হয়। কারণ হিসেবে বলা হয়, প্রত্যেক ডিস্ট্রিবিউটর প্রতিটি বিক্রীত পণ্য এবং অর্জিত আয়ের ওপর ওই কর প্রদান করেন। ডেসটিনি এ পর্যন্ত সরকারি কোষাগারে প্রায় ৫০০ কোটি টাকার মতো ভ্যাট, ট্যাক্স ও সোর্স ট্যাক্স প্রদান করেছে বলেও জানানো হয়।
শারমিন আক্তার স্বর্ণা বলেন, কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া হোক; কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিলে রাস্তায় নামা ছাড়া কোনো পথ খোলা নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে আমাদের সেলস কমিশন ও বোনাস পাওয়ার নাগরিক অধিকার রয়েছে। কেন ওই অধিহার হরণ করা হচ্ছে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে জানতে চান ডেসটিনির ওমেন ডিস্ট্রিবিউটর ফোরামের নেতারা।
লাখ লাখ নারীসহ ডেসটিনিতে এসে কোটি মানুষের ভাগ্যের যে পরিবর্তন সাধিত হয়েছে তার অনুসন্ধানী রিপোর্ট করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। ডেসটিনি সম্পর্কে সকল অপপ্রচার বন্ধ করে গঠনমূলক, তথ্য ও সত্যনির্ভর সমালোচনা করতে আহ্বান জানানো হয়।
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পূর্বেই ডেসটিনির ব্যাংক হিসাব অবমুক্ত করে দিয়ে বকেয়া সেলস কমিশন ও ইনসেনটিভ প্রদান করতে সরকারের কাছে জোর দাবি জানায় সংগঠনটি।
কর্মসূচি
ঈদের পূর্বে কোম্পানির জব্দকৃত ব্যাংক হিসাব খুলে দেওয়া ও বকেয়া কমিশনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। এর পরও দাবি না মানলে ঈদের আগ পর্যন্ত দেশের প্রতিটি বিভাগে সংবাদ সম্মেলন, মৌন মানববন্ধন এবং ঈদের দিন অনশন পালন করবেন সংগঠনের ৭ লাখ নারী ডিস্ট্রিবিউটর।
সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে ডেসটিনি ওমেন ডিস্ট্রিবিউটর ফোরামের নারী ক্রেতা-পরিবেশকরা মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে।
ব্যাংক হিসাব জব্দ ডেসটিনির ৭ লাখ নারী ডিস্ট্রিবিউটর কমিশন না পেয়ে ভোগান্তিতে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।