গ্রাহকসংখ্যার দিক থেকে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর বাংলালিংককে তাদের গ্রাহকদের কাছ থেকে কলচার্জ হিসেবে আদায় করা টাকার মধ্যে ৯২ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকা আগামী ৩০ দ...
িনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দিয়েছে বিটিআরসি। বিটিআরসি বলেছে, বাংলালিংক এই টাকা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে আদায় করেছে। একই সঙ্গে এ বিষয়ে আইন লঙ্ঘনের জন্য ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল বিটিআরসি থেকে বাংলালিংক অফিসে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
এর আগে গত ১৪ আগস্ট ভিওআইপি কারবারিদের কাছে অনিবন্ধিত সিম বিক্রির জন্য দেশের অন্য অপারেটরগুলোর সঙ্গে বাংলালিংককেও এক কোটি ৫৯ লাখ ১০ হাজার ১২৫ টাকা জরিমানা করা হয়।
বাংলালিংকের বিরুদ্ধে সর্বশেষ ব্যবস্থা গ্রহণ সম্পর্কে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ গতকাল বলেন, 'তারা বিটিআরসির অনুমোদন না নিয়ে ডেইলি ফ্ল্যাট ট্যারিফ নামে একটি প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের কাছে থেকে প্রতিদিন চার টাকা করে অবৈধভাবে আদায় করছিল। এ প্যাকেজটি বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। এ জন্য আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।' এক প্রশ্নের জবাবে জিয়া আহমেদ বলেন, 'এ শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে গতকাল পর্যন্ত বাংলালিংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা ৩০ দিন সময় দিয়েছি। এর মধ্যে তাদের কোনো বক্তব্য থাকলে আমাদের জানাতে পারে।'
অন্যদিকে বাংলালিংকের সিনিয়র ডিরেক্টর (গভর্নমেন্ট রিলেশন, রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স) জাকিউল ইসলাম বিটিআরসির নির্দেশনা সম্পর্কে গত রাতে বলেন, 'ওই চিঠি এখনো আমরা হাতে পাইনি। চিঠিটি পাওয়ার পর তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা আশা করছি, কোনো ভুল হয়ে থাকলে বিটিআরসি তা সংশোধনের সুযোগ আমাদের দেবে।'
বিটিআরসি সূত্রে জানা যায়, বাংলালিংক ওই প্যাকেজ থেকে গ্রাহকপিছু প্রতিদিন যে চার টাকা করে আদায় করছিল, তা আসলে লাইনরেন্ট। এটা তারা করতে পারে না। অবশ্য ওই প্যাকেজে কলচার্জ ছিল প্রতি মিনিট ৩০ পয়সা। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা বিটিআরসির কাছ থেকে অনুমতি নেয়নি এবং ওই প্যাকেজ বন্ধের নির্দেশ অমান্য করেছে। বিটিআরসি বাংলালিংকের কাছ থেকেই হিসাব পেয়েছে, ওই প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে
৯২ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকা আদায় করা হয়েছে।২ কোটি ৩৩
বাংলালিংককে আবারও জরিমানা গ্রাহকদের ৯২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।