আবার বাজারে এসেছে দেশি ব্র্যান্ডের দোয়েল ল্যাপটপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গত বছর অক্টোবর মাসে প্রথমে ৪টি মডেল নিয়ে যাত্রা শুরু হয় দোয়েলের। ভিন্ন ভিন্ন মডেল, মান এবং দামের এ দোয়েল শুরুতে বাজারে ছাড়া হয়। বাজারে আসার কিছু দিনের মধ্যে সবচেয়ে কমমূল্যের 'দোয়েল-২১০২' মডেলের উৎপাদন এবং বিপণন বন্ধ হয়ে যায়। দেশীয় ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেশিস সূত্র জানা গেছে নতুন আঙ্গিকে দুটো মডেলের ল্যাপটপ তারা আবারো বাজারজাত করবে। টেশিস মানোন্নয়ন করে 'অ্যাডভান্সড-১৬১২১৩' মডেল ৪২ হাজার ৩০০ টাকা (কালো রঙ) এবং 'প্রাইমারি-২১০২' মডেল ১০ হাজার ৫০০ টাকায় সরকারি ল্যাপটপ দোয়েলের বিপণন কার্যক্রম আবারো শুরু করেছে। আগের সংস্করণের তুলনায় এবার কিছুটা গতিশীল করে তৈরি করা হয়েছে ২১০২ মডেলকে। প্রসেসরে এসেছে ৮০০ মেগাহার্টজ গতি। অপারেটিং সিস্টেমে আছে উইন্ডোজ সিই(৬.০) সংস্করণ। সঙ্গে অ্যান্ড্রয়েড আছে। মূল পর্দা ১০ ইঞ্চি এলসিডি (১০২৪ঢ৬০০) পিক্সেল। ৫১২ এমবি র্যাম। বাড়তি সংযোজন ১৬ জিবি পর্যন্ত ফ্ল্যাশ স্টোরেজ। দাম ১০ হাজার ৫০০ টাকা। অ্যাডভান্সাড গ্রাহকদের চাহিদা বিবেচনা করে দোয়েল এবার অ্যাডভান্সড মডেলটির (১৬১২১৩) নতুন সংস্করণ বের করেছে। ইন্টেল কোরআই(৩) প্রসেসরের এ ল্যাপটপে আছে ৪ জিবি ডিডিআর(৩) র্যাম। মূল পর্দা ১৪ ইঞ্চির লেড ব্যাকলাইটযুক্ত। এ ছাড়াও ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, সুপার মাল্টি ডিভিডি, শক্তি সঞ্চালনে ৬ সেলা ব্যাটারি আছে। দাম ৪২ হাজার ৩০০ টাকা। অ্যাডভান্সড মডেল (১৬১২১৩) সঙ্গে বাড়তি উপহার হিসেবে থাকছে দোয়েল ব্র্যান্ডের ব্যাগ, ৮ জিবি পেনড্রাইভ এবং অপটিক্যাল মাউস। একই সঙ্গে আগের মডেলগুলো ক্রেতা চাইলে নিদিষ্ট শো-রুম থেকে কিনতে পারবেন। এরই মধ্যে টঙ্গী ছাড়াও রমনার টেশিস বিক্রয় কেন্দ্র থেকে দোয়েলের এ দুটি নির্দিষ্ট মডেলের বিক্রি শুরু হয়েছে। তবে টঙ্গী ও গুলিস্তানের টেশিস নির্ধারিত বিক্রয় কেন্দ্র ছাড়া দোয়েল ল্যাপটপ না কিনতে জনসাধারণকে পরামর্শ দিয়েছে সরকার। আগ্রহীরা (৯৫৬৯৯৫৫, ০১৭১২ ৭২৯৯৮২) এ দুটি নম্বরে ফোন করলে দোয়েল সম্পর্কে তথ্য জানতে পাবেন। এদিকে দোয়েলের দেশি উৎপাদন সূত্র জানিয়েছ, এ মুহূর্তে টঙ্গীর টেশিস উৎপাদন কারখানায় দোয়েল তৈরি হচ্ছে খুবই ধীরগতিতে। পণ্যের সরবরাহ কমতি এর প্রধান কারণ। এ মুহূর্তে গুলিস্তানের বিটিসিএল ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার থেকে দোয়েল বিক্রি কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে। গত ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়েল ল্যাপটপে বিপণন কার্যক্রম উদ্বোধন করেন।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।