
আমার কাছে সবই আছে, শুধু তোমার অভাব,
পাছে লোক কিছু বলবেই, এটাই তাদের স্বভাব।
ওসব কথা ছেড়ে এবার, হাতখানা কি বাড়াবে?
বুকের মাঝে চেপে তবে, আমার মাঝেই হারাবে।
কথা দিলাম রবো তোমার, ছাড়বোনা তো আর,
তোমায় নিয়েই গড়বো আমি, ছোট্ট এক সংসার।
সুখ দুঃখ আর হাসি কান্না, জীবনে তে থাকবেই,
শুধু বলো সব সময়ে, আমায় পাশে রাখবেই।
এমন তেমন অনেক কথাই, কতো স্বপ্ন ছিলো,
মন আকাশে মেঘ জমতেই, সব হারিয়ে গেলো।
স্বপ্নগুলি ভেঙে গেলো, ভাবনাও ছিলো ভুল,
বাসী হয়ে পড়লো ঝড়ে, ফুলদানীর ঐ ফুল।
অতো যত্নে সাজানো আমার, আদরে ভরা বাগান,
বুঝিনি তো অবহেলায়, ঝড়িয়ে দিবে প্রতিদান।
ঐ বাগানো ফুলের পাপড়ি শুকিয়ে রেখেছি খাতায়
অবহেলার দাগগুলোও রয়েছে প্রতিটি পাতায়।
খুঁজতে খুঁজতে সে পাতাতে নজর পড়লো যেই
চোখের জলের শুকনো দাগটা ডাকলো যেনো "এই"।
বুকটা যেনো মোচড় দিলো, পাঁজর ভেঙ্গে যায়,
স্মৃতি গুলোও ফিরে ফিরে আমাকেই কাঁদায়।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



