অস্থিরতায় কাটে দিন
২৯ শে মার্চ, ২০১৭ ভোর ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্ছাস তোমার বক্ষ বেয়ে
গন্ড বেয়ে
নাসারন্ধ্র বেয়ে
অদৃশ্য বাতাসে মিলায়
বুকের দেয়াল ছুঁয়ে
ঘন কালো লোমে
বিন্দু বিন্দু ঘামে
তুমুল পাওয়ার নেশায়।
দীর্ঘশ্বাস বক্ষ জুড়ে
অশান্ত ঝড়ে
ঠিক বেঠিক ছেড়ে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে
সব পেরিয়ে
যায় হারিয়ে
মোমের আলোয়
বিমূর্ত সময় নিয়ে বিবর্ণ আধাঁরে।
প্রার্থনাতে ক্লান্ত আমি
জীর্ণ আমি
অন্ধ দেয়াল জুড়ে
দুঃস্বপ্ন আছড়ে পড়ে।
হারিয়ে যায় অন্ধকারে
প্রতিধ্বনি করে চুপিসারে
স্বপ্নগুলো জড়িয়ে যায়
এ মায়াজালে আকড়ে ধরে।
পারবে ভাঙতে দেয়াল
ছাড়তে বাঁধন?
ধূলোমাখা জানালার
পার ঘেষে মিশে যেতে।
আর্তনাদ বিদগ্ধ মন জুড়ে
কুড়ে কুড়ে খায়
পুড়ে পুড়ে যায়
অস্থিরতায় কাটে দিন, ক্ষন, জীবন।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন