somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের গণ্ডী পেরিয়ে বিয়ের মাঝের জটিলতা

০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক ফ্রেন্ড হিন্দু, তার বৌ খ্রিষ্টান। সেই ক্ষেত্রে শুধু বন্ধুটি নয় তাদের উভয়ের পরিবারই ধর্মের বিষয়ে ছাড় দিয়ে তাদের মতো করে বেশ সুখী জীবন যাপন করছে। তাদের উভয় পারিবারিক ধর্মের রীতি অনুযায়ীতেই আনুষ্ঠিকতা সম্পন্ন করেছে ও প্রানোচ্ছোল জীবন কাটাচ্ছে।

আমার এক দুঃসম্পর্কের মামা মুসলিম হয়ে বিয়ে করেছে এক হিন্দু মেয়েকে। তাদের দুই সন্তান নিয়ে বিশ বছরের ও বেশী সময় ধরে ভালোভাবেই সংসার করছে।

একটি সম্পর্কের মাঝে শুধু ধর্মের বিষয়ে নয়, যে কোন বিষয়ই হোক না কেনো ছাড় দেয়ার মতো মন মানসিকতা থাকলে বা বুঝাপড়া থাকলেই কেবল সেই সম্পর্কই মধুর হয়। অন্যথায় অস্বস্তিকর মরিচা লেগে যায় যা কেবলই অশান্তির সৃষ্টি করে।

এ সম্পর্কে বন্ধু হুমায়ুন এর একটা পোষ্ট দেখলাম "আমার ফ্রেন্ডলিস্টে বেশ কয়েকজন বিবাহিত দম্পতী আছেন, যারা কিনা একজন ধর্মে বিশ্বাসী আরেকজন ধর্মে অবিশ্বাসী। অর্থাৎ হাজবেন্ড হয়ত ধার্মিক আর ওয়াইফ অধার্মিক। এইরকম। তারা একই ছাদের নিচে বসবাস করছে। ধর্ম বিষয়ে একে অপরকে ছার দিয়ে দিব্যি সংসার করে যাচ্ছে। বিষয়টা আমার কাছে জটিল মনে হলেও তারা সফলকাম।"

সেখানে শাওন ভাই প্রশ্ন করেছে "এটাই কি স্বাভাবিক নয়? আপনি-আমি মিলেই কিন্তু সংসার-সমাজ! ভালোবাসতেতো বয়স-জাতি-ধর্ম লাগে না; তাহলে সংসারে কেন???"

না ভাই, আপনি আমি মিলে সংসার সমাজ হলেও এই আপনি আমার মাঝেও এমন অনেক আপনি আমি আছি যাদের ভালোবাসতেও বয়স-জাতি-ধর্ম এখনো লাগে। বেশ কড়া ভাবেই লাগে। এখনো চৌধুরী বংশ, খানদানী বংশ, জমিদার বংশ গুনার মতো বেশ কিছু লোক আছে। সমাজে এটা এখনো অস্বাভাবিক হয়ে আছে। ঐ শ্রেনীর লোকজন মানুষের চাওয়া পাওয়া, জীবনের সুখ শান্তির চেয়ে মুল্য দেয় তাদের জাতি ধর্মের। নিজের ভেতরকার মনুষ্যত্বের বলি দিয়ে আনায়াসে সেসব নিয়ে গর্ব করে বেড়ায়। সবাই যে একরকম হবে তাতো নয়। আর তাই আমরা গুটি কয়েকজন এমন কিছু দেখলে মানবিকতার দিক থেকে স্বস্তি পাই। এতেও কিন্তু অনেকেরই বাঁকা দৃষ্টি আর কটুক্তি পড়ে। তবে তাতে অন্তত আমার কিছুই যায় আসেনা। আমি আগে নিজের ভেতরে স্বস্তি গড়ি, পরে বাকী সব।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×