
দিন, একলা ভালোই কেটে যায়,
মন, সে উদাসী খোঁজে তোমায়।
তোমাকে জানানো সেই সব কথা,
গভীর অভিমানে কাঁটায় নিরবতা।
চলো ভেঙে দেই সেই দেয়ালও,
যার কারনে সব টাই আজ হারালো।
চলো ছিন্ন করে লাটাইয়ের সুতো,
মাঝখানটায় আছে বাঁধা যতো।
ভেতর বাহির এড়িয়ে দিতে,
এলোমেলো দ্বিধার পৃথিবীতে।
তোমার কল্পনা জ্বালায় পুড়ায়,
তবু তোমায় চাই পুরোটাই।
মনের কথা মনেই রেখে,
অভিমানের ভাষায় মেখে।
করবো ছলনা তোমায় ছুঁতে,
হাতে কিংবা অজুহাতে।
আগুন জেনেও পুড়বো আমি,
অশ্রু জলে নিভাবে তুমি।
পথ চলবো কারন অকারনে,
এগিয়ে যাবো নিষেধ বারণে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


