somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই ওয়ান্টস টু বি এ সিঙ্গেল মাদার

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সদ্য বিবাহিত দম্পতি কে পাড়ার লোকে দেখতে এসেই আশির্বাদ করে যায় "বছর না ঘুরতেই তোমাদের কোল জুড়ে ফুটফুটে সন্তান আসুক।"

নববধু মোটা হলে, পেটে চর্বি বেড়ে যাবে, তাড়াতাড়ি বাচ্চা নাও, পরে কিন্তু হবেনা, আফসোস করবে। আর চিকন হলে,
তাড়াতাড়ি বাচ্চা নাও পরে মোটা হয়ে গেলে সমস্যায় পড়বে।

নববধু যদি পড়াশোনার মাঝে থাকে, তবে "এখন আর পড়াশুনা করে কি হবে? বিয়ে হয়ে গেছে, এবার সংসার শুরু করো, বাচ্চা নিয়ে নাও তাড়াতাড়ি।"

নববধু যদি চাকরী করে, তবে পরের গোলামী আর কতো দিন করবা, নিজের সংসার মন দাও, বাচ্চা নাও, মানুষ করো। পরের গোলামী তো আর সারাজীবন করতে পারবা না।

মন ঊড়ু ঊড়ু, সংসারে মন বসেনা, তবে বাচ্চা নিয়ে নাও, স্থীর হয়ে যাবে। একাকী লাগলে, বাচ্চা নাও, ভালো সময় কাটবে। আত্মীয়স্বজনের বা প্রতিবেশীর বাচ্চা কে আদর করলে, নিজের একটা বাচ্চা নেও, বুঝবে বাচ্চা আদর কাকে বলে।
স্বামীর সাথে বনিবনা হচ্ছেনা, তবে বাচ্চা নাও, দেখবে স্বামী ঠিক হয়ে যাবে। স্বামী অন্য কাউকে ভালোবাসে? বাচ্চা নাও, অন্যের প্রতি স্বামীর আসক্তি কেটে যাবে।

শাশুড়ি জ্বালাতন করে, শশুরবাড়িতে টিকতে পারছোনা?
বাচ্চা নাও, নাতির মায়ায় ঠিক টিকে যাবে। বাচ্চাই তোমাকে আটকাবে। শাশুড়ি কম বয়সী? তাড়াতাড়ি এখনই বাচ্চা নাও, শক্তি সামর্থ্য থাকতে থাকতে, পরে একা একা বিপদে পড়ে যাবে। শাশুড়ির বয়স বেশী হলে, মরে যাবার আগে নাতীর মুখ দেখিয়ে দাও।
আর্থিক অবস্থা ভালো, বাচ্চা নিয়ে নাও, এতো টাকা পয়সা খাবে কে? আর্থিক দুরবস্থা যখন, আরে বাচ্চা নাওতো, সৃষ্টিকর্তাই তার ব্যবস্থা করে দিবে।

বিদ্রঃ এই টাইপের কর্মকান্ড সমাজে অহরহ ঘটে চলছে। মনে হয় শুধুমাত্র বাচ্চাই পারে একজন মেয়ের ভবিষ্যৎ রক্ষা করতে। সমাজে বেশির ভাগ মানুষই নিজের উদ্দেশ্য হাসিল করতে ভরসা করে একজন নিষ্পাপ শিশুর উপর। স্বামী হোক আর শশুরবাড়িই হোক, বনিবনা না হলে কোন কিছুতেই হবেনা। শুধু শুধু নিষ্পাপ বাচ্চাটাকে দাবার গুটি বানানোর প্রয়োজন মনে করিনা।

আমিও মা হবো। প্রাপ্তির মা। কোন উদ্দেশ্য হাসিল করতে নয়। শুধু ঐ নিষ্পাপ শিশুটাই আমার প্রাপ্তি। আই ওয়ান্টস টু বি এ সিঙ্গেল মাদার। যেখানটা জুড়ে শুধু আমার আর আমার সন্তানের আধিপত্য থাকবে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×