
তখন মধ্য রাত, সময় হয়তো ৩/৪ টা,
সেইন্টমার্টিনের বীচ সংলগ্ন একটা রিসোর্টের হেমকে শুয়ে....
জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে,
ভাবনায় অতীত নিয়ে অনেক কিছু,
বাতাসে গাছের পাতাগুলো দুলছে,
খানিক দূরেই সবাই যার যার মতো আনন্দে মেতেছিলো কিছুক্ষন আগেই,
দু একজন আমারই মতো গা এলিয়ে হয়তো বিশ্রাম নিচ্ছে,
কিন্তু আমি যেনো ভাবনার সাগরে গা ভাসিয়েছি,
হয়তো এ আমার ভীষণ বদ অভ্যাস,
হঠাৎ আমার কাছে এসে বসলে,
মাথায় হাত দিয়ে বললে "জ্বর এসেছে?"
ফিরে এলাম বাস্তবে, বললাম "নাহ্ তো।"
জিজ্ঞেস করলে "ঘুরতে এসে কেমন লাগছে?"
অজান্তেই বলেছিলাম "ভালো লাগছে।"
সেই মুহুর্তের ভালো লাগা টা আসলে কি ছিলো তা আজো বুঝে উঠতে পারিনি,
কিন্তু একটা মুহুর্ত কেটে গেলো ঠিকই,
মনে রেখে গেলো শত প্রশ্ন,
এভাবে মাথায় হাত রেখে কেউ তো কখনো জিজ্ঞেস করেনি,
জিজ্ঞেস করেনি "তুমি কেমন আছো।"
ভালো লাগতে শুরু করলো মানুষটাকে,
ভালোলাগাটা ঠিক কখন কিভাবে শুরু হয়ে যায় তা বুঝা ভীষণ দায়,
কাছাকাছি পাশাপাশি থেকে ভালোলাগার স্বাদ নিতে থাকলাম,
সেদিনই উপলব্ধি করেছি "ভালোবাসার জন্য সত্যিই অনন্ত কালের প্রয়োজন নেই, একটি মুহুর্তই যথেষ্ট।"
তোমার প্রতি ভালোবাসাটা আমার জন্ম নিয়েছে সেদিন হতেই,
চোখের দৃষ্টিতে ভালোবাসারা খেলা করে যায় অবিরাম,
চোখ চায়, মন চায়, প্রাণ চায়, দেহও বাকী নয়,
তুমি খোঁজ নেবার ছলে কাছে ডাকতে,
গভীর বাসনা নিয়ে কাছে টানা শুরু তো সেখান থেকেই...........
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


