
ধারণা শক্তিটা সবার মাঝেই বিদ্যমান। উদাহরণ স্বরূপ রান্নার কথা বলা যায়। ধারণা শক্তি না থাকলে ঝাল লবন টা ঠিকঠাক দেয়া যেতোনা।
আর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মোকাবেলা করলে তো কথাই নেই। ভালোবাসি তোমায় আমি আমার মতো করেই। ততোটাই ভালোবাসি, যতোটা ভালোবাসলে এক পলকেই খুঁটিনাটি সবটাই নিমিষেই চোখে ধরা পড়ে যায়।
ভালোবাসাগুলো একটু অন্যরকম বোবা ধরনের। কিন্তু সেই ভালোবাসা প্রকাশ না করতে পারলেও তার চেয়ে বেশি ক্ষমতা রাখে। ভালোবাসা দিয়ে আগলে না রাখলে আদর দিয়ে মাখানো কখনোই সম্ভব নয়।
কিন্তু আমার সল্প ধারণায় তোমার ভালোবাসা খুঁজে পাইনা। যা পাই সবটাই ক্ষণিক মায়া, নদীর মাঝে জেগে উঠে চরের মতো। তাই ইচ্ছে করেই ডুবে রই। জানি, খুব অভিমানে স্থীর বয়ে যাও।
চেষ্টা করছি ক্রমাগত বুঝতে, নিজেকে বুঝাতে। খুঁজছি আমার মাঝেই আমাকে। তোমার মাঝে নয়। বুকের মাঝে অহর্নিশি বইছে প্রলয়।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


