আমি ইদানীং অনেক বদলে গেছি।
পরিবর্তনটা নিজেই বুঝতে পারছি, চেষ্টা করেও
আগের মত হতে পারছি না।
অনেকের সাথেই রেগুলার যোগাযোগ করা হত, এখন
দেখা যায় মাসে ও একবার যোগাযোগ হয় না।
মাস ছয়েক আগেও ভাবতাম, ঐ
একজনকে ছাড়া জীবনের কোন মানেই নাই।
তাকে ছাড়া বাকী জীবন টা হয়ত কাটাতেই
পারবো না।
কিন্তু এতটা বদলে যাবো ভাবতেই পারি নি।
তাকে ছাড়া এখনতো বেশ ভালই আছি। দিনকাল
দিব্বি কেটে যাচ্ছে।
মাঝে মাঝে যে খারাপ লাগে না তা না,
মাঝে মাঝে তাকে খুবই মিস করি....
তবে সেটা সাময়িক।
আসলে কর্মব্যস্ততা মানুষের সবকিছুই
ভুলিয়ে দিতে পারে।
কর্মব্যস্ততা, তোমায় হাজার সালাম।
তোমার কারনেই এত দু:খ কষ্ট ভুলে স্বাভাবিক
আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


