somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাওয়াত

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন ছোট বলে নয় বরং মাসের খরচের সাথে কুলিয়ে উঠতে পারিনা বলেই পারত পক্ষে বিয়ে-জন্মদিনের প্রোগ্রাম এড়িয়ে চলি...জায়েদের ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত কোনভাবেই এড়াতে না পেরে পুরান ঢাকার আগা-মসীহ লেনের উদ্দেশে কাজীপাড়া থেকে ১/বি ইউনাইটেড বাসে উঠে পড়লাম। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে ট্রাফিক বিরতি সহনীয় তাই ফুরফুরে মেজাজ নিয়ে পাশের সীটে বসা ভদ্রলোকের দিকে মনোযোগ দিলাম।সবচেয়ে সস্তা এবং বহুল প্রচারিত একটা দৈনিকে চশমার ফাক দিয়ে চোখ বুলাচ্ছিলেন...আমিও মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছিলাম...বিরক্তভাব নিয়ে পেপারের সবচেয়ে বাজে অংশটুকু আমায় পড়তে দিয়ে আবার পড়ায় মনোযোগ দিলেন। কি আর করি... বিজ্ঞাপন আর বিজ্ঞাপন... একটা জায়গায় এসে চোখ আটকে গেল... জাতির শ্রেষ্ঠ সন্তানদের সন্মান জানানোর অনুষ্ঠানে এলাকার সবচেয়ে সম্মানীয় ব্যক্তিটিকে(?) দাওয়াত না দেয়ার কারনে তার অনুসারীরা তারই নেতৃত্তে অনুষ্ঠানমঞ্চ ভেঙ্গে দিয়েছেন...বুঝতে পারি, দাওয়াত না দিয়ে আজকাল কেউ রক্ষা পায়না... জায়েদকে জিজ্ঞাসা করতে হবে... ওর দাওয়াতের লিস্টে এরকম কয়জন অতিথি আছে?
জায়েদকে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়নি। অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে এলো... বাইরে বের হয়েই বুঝতে পারলাম রিক্সার ভাড়ার টাকা আজকে বাচাতে পারবনা। সবগুলো রাস্তা, দালান বাড়ি দেখতে একই রকমের। রাতের গলিতে রিক্সা পাওয়া যায়না ...পিছনে ফিরতে পারছিনা...জায়েদকে ও জানাতে পারছিনা... কারণ জানাজানি হলে বন্ধু মহলে অনেকদিন ব্যাপারটা হাসির খোরাক হয়ে থাকবে। এই বয়সে রাস্তা হারিয়ে ফেলা... রাস্তা আছে যেহেতু গন্তব্যও আছে... ভেবে ঘণ্টা খানেক হাটার পর মনে হল যথেষ্ট হয়েছে...এক গলি শেষ তো আরেক গলি শুরু... কাউকে জিজ্ঞাসা করলেই তো হয়। ছোট বেলায় মুরুব্বীরা বলতেন হারানো রাস্তায় অপরিচিত কারো দেখানো পথে হাটতে নেই। এই থিওরী মানতে গেলে আজ রাতটা এই চোরাগলিতেই কাটাতে হবে... কাকে জিজ্ঞাসা করি, এমন সময় অন্ধকারের মধ্যে টের পেলাম কেউ একজন আসছে... বেটা চোর- গুন্ডা নাতো? বেটা কোন নেশা- টেশা করে নাতো?কয়টা বিয়ে করেছে? আজ রাতে কি দিয়ে ভাত খেয়েছে? দেখতে কেমন? কালো- ফরসা নাকি হ্যাংলা মোটা? কি আবোল তাবোল ভাবছি? ওই লোক কেমন, তা দিয়ে আমার কি দরকার? রাস্তা দেখিয়ে দিলেই তো হল... এমন সময় অপরিচিত লোকটা এগিয়ে এসে বললঃ কি মেইন রোডে যাবেন? আমি মাথা নাড়ালাম নাকি এমনিতে মাথা নড়ল বুঝলাম না... তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, নইলে অযথাই গীন্নির সাথে একটা ভেজাল লাগবে... রাত ১১ টা... কাজীপাড়ার কাছাকাছি চলে এসেছি। দিব্য দৃষ্টিতে দেখতে পাছছি...গীন্নি লুকিয়ে লুকিয়ে আমার জামায় লিপসটীকের দাগ খুজে বেড়াচ্ছে...মোবাইলের মেসেজ বক্সে চষে বেড়াচ্ছে...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×