কবিতা : সব থেকেও নেই
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব থেকেও নেই
আমার সব থেকেও নেই
বুকের মাঝে অহর্নিশি
পাইনা খুঁজে খেই।
লাল-নীল আর সবুজ-হলুদ
সবি আছে মোর
তবু ভাবি রাত্রি শেষে
কখন হবে ভোর?
দিবানিশি স্বপ্ন বুনি
তোমায় ভেবে দিন যে গুনি
শত বাধা ছিন্ন করে
শুনব সানাই সুর।
প্রিয়তম তুষের আগুন
আমার বুকেও জ্বলে দ্বিগুণ
সন্ধ্যে হবার আগেই এসো
যাব সমুদ্দুর।
তোমায় ভেবে জীবন গেল,
দিনের শেষে রাত্রি হল।
তোমায় পাবার অলীক আশা
আজও অন্তহীন।
তোমার মাঝেই চাঁদের আলো
দিনের শেষেও ছড়ায় ভালো
তোমার মাঝেই ভাবছি সদা
হব আমি লীন।
লোকনিন্দা, লৌকিকতা
কিসের তোমার ভয়?
একা একাই ভীষণ যদি
থাকতে তোমার হয়?
কোন কিছুতেই ঘোচেনা যে
বুকের শূন্যতা
খুঁজে ফিরি হাতড়ে বেড়াই
আমার পূর্ণতা।
তোমার মত এমন ভাল
কে আর আমায় বাসে?
নাহলে কি তোমার স্মৃতি
নিত্য এমন আসে?
ভুলে-ছলে অন্ধকারে
জীবন হল পার
তোমার দেয়া একটু পরশ
বাঁচায় হাজার বার।
রিপোস্ট
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন