somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলপনা তালুকদার
মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

সামুর সাথে সম্পৃক্ত সকলের দৃষ্টি আকর্ষণ করছি

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






সামুর সাথে সম্পৃক্ত সকলের দৃষ্টি আকর্ষণ করছি

সামুর সম্মানিত ব্লগার, পাঠক ও মডারেটররা বিষয়টি খেয়াল করেছেন নিশ্চয়।

"সামু ব্লোগে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম কিছু অখাদ্য লেখা কিভাবে আলোচিত ব্লোগে আসে। আজ সেই পরীক্ষা করেই আমি সাকসেস। আমার লেখাও আলোচিত ব্লোগে। যারা সারা রাতদিন বসে এই বুজরুগী করেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক। সকলকে ধন্যবাদ।"

উপরের কথাগুলো লিখেছেন মোহাম্মদ বাসার নামক একজন ব্লগার যিনি তাঁর "অনুগল্প" পোস্টে নিজেই কমেন্ট ও কমেন্টের রিপলাই দিয়ে তাঁর লেখাটিকে "সর্বাধিক মন্তব্য প্রাপ্ত" হিসেবে আলোচিত ব্লগে এনেছেন। এতে তিনি প্রমাণ করেছেন যে, ব্লগে যেকেউ ইচ্ছামত নিজের লেখাকে ( যত অখাদ্যই হোক) আলোচিত ব্লগে আনতে পারেন (আমিও চাইলে এই পোস্টটিকেও আলোচিত ব্লগে আনতে পারি)। ফলে ব্লগের ভাল লেখকরা দিনের পর দিন প্রতারিত হচ্ছেন, অখাদ্য লেখকরা পরিচিতি পাচ্ছেন, আমরা অখাদ্য লেখাকে ভাল বলে মেনে নিতে বাধ্য হচ্ছি, ব্লগে ভাল লেখার প্রতি অবিচার হচ্ছে, ব্লগের সুনাম প্রশ্নবিদ্ধ হচ্ছে ।

সামুর সবচেয়ে বড় সমস্যা হল নিজেই নিজের লেখায় কমেন্ট করা ও পাঠ করা যায় যা মন্তব্য ও পঠিত হিসেবে যোগ হয়।(কিন্তু নিজের লেখায় নিজে লাইক দেয়া যায়না।) ফলে যেকোন লেখক ইচ্ছামত পঠিত বাড়িয়ে বা কমেন্ট বাড়িয়ে নিজের লেখাকে আলোচিত ব্লগে আনতে পারেন। অনেকে আবার লাইক, কমেন্ট ধার করেন বিনিময় প্রথার মত। কারো একাধিক নামে ব্লগে আইডি আছে। আর লেখার মান বিবেচনা করে আলোচিত ব্লগে আনার বিষয়ে মডারেটরদের কোন ভূমিকা নেই। তাই কিছু লেখা সত্যি সত্যি ভাল হলেও রোজই কিছু অখাদ্য লেখা আলোচিত ব্লগে চলে আসে, সর্বাধিক পঠিত ও সর্বাধিক লাইক প্রাপ্ত হয়, যা খুবই বিরক্তিকর ও সামুর জন্য মানহানিকর। আমি শুরু থেকেই বিষয়টি খেয়াল করেছি। অনেকবার এই সমস্যাটির কারণে ব্লগ ছেড়ে চলে যেতেও চেয়েছি। যাইনি। কারণ আমি খেয়াল করে দেখেছি, পাঠকরা আমার সেই লেখাগুলোই বেশী পড়েন যেগুলোকে আমি নিজেও ভাল মনে করি। আর আলোচিত ব্লগে আসার জন্য আমি লিখিনা। লেখা ভাল হলে পাঠক এমনিতেই পড়বেন, আলোচিত ব্লগে না এলেও। আমি চাই লোকে পড়ুক।

কারা নিজের লেখার পঠিত নিজে বাড়িয়েছেন, সেটা বের করা কি সম্ভব? প্রতিটা পোস্টের পঠিত যোগ করে ব্লগটি কতবার পড়া হয়েছে তা থেকে বিয়োগ করলে কি সংখ্যাটা বের হবে?

মডারেটরদের উচিত বিষয়টি সিরিয়ািসলি দেখা। অন্তত লেখকের জন্য লাইকের মত পঠিত ও মন্তব্য করার অপশনটি বন্ধ করা গেলে কিছুটা কাজ হবে। সবচেয়ে ভাল হয় মডারেটররা লেখার মান বিচার করে সেগুলো আলোচিত ব্লগে দেবার ব্যবস্থা করলে।

লেখককে বিষয়টি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করছি এরপর মডারেটরদের হুঁস হবে। সবার শুভবুদ্ধির উদয় হোক। সামুতে থাকতে চাই। তাই সামুর এ সমস্যাটির অতি দ্রুত সমাধান চাই। সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩
৫০টি মন্তব্য ৫৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস সুনিশ্চিত ভাবেই আহলে মোনাফিক ও জাহান্নামী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই জুন, ২০২৬ ভোর ৬:১৫



সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খিদে বন্দি শৈশব

লিখেছেন ইসিয়াক, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:০০



সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময়... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

×