
একটি হালকা পোস্ট
আমার বাগানে সাদা ও গোলাপী কাঠকরবী আর গন্ধরাজের সাথে ফুটেছে সাদা রঙের এক অদ্ভুত সুন্দর ফুল। বড় গাছ ভর্তি ছোট ছোট সাদা ফুল। অসম্ভব সুন্দর গন্ধ। অনেকটা বেলী ফুলের মত। ফুলটা সচরাচর দেখা যায়না। ফুলের পাপড়িগুলো ছড়ানো। সন্ধ্যা থেকে এ ফুল গন্ধ ছড়াতে থাকে। রাতের বেলা এর গন্ধ আরো বাড়তে থাকে। ব্লগের বন্ধুরা দেখে বলুন, ফুলটার নাম কি?
কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। তাই লেখালেখি আপাতত স্থগিত আছে। আপাতত ফুলের ছবি দেখুন। কারো মন খারাপ থাকলে ফুলের ছবি দেখে ভাল হয়ে যাবে আমি নিশ্চিত।
গতকাল থেকে আমার একটি পোস্ট নিয়ে অনেক ক্যাচাল হয়েছে। তাই মনকে হালকা করার জন্য হালকা পোস্ট দিলাম। সেইসাথে পুরস্কার ঘোষণা করছি। যে বন্ধু প্রথমে ফুলটির নাম বলতে পারবেন, তাঁর জন্য রয়েছে আমার পক্ষ থেকে আকর্ষণীয় দাওয়াত!!! সুতরাং????





অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


