
পচণ
রোজ একটু একটু করে পচে যাওয়া সমাজের দূর্গন্ধে শ্বাস নেয়া দায়!
মানবতা, ন্যায়বিচার, বিবেক, নীতি- নৈতিকতা....
লাল-সবুজের র্নীল আকাশে অরাজকতার কালো মেঘ।
দূর্গন্ধ ছড়াচ্ছে হাওড়, লংগদু, বনানী, কোর্ট প্রাঙ্গন, ভাষা, পাহাড়, মজহার,..
কালিমায় ঢাকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, পবিত্র বিশ্ববিদ্যালয়,
নেতার পায়ের তলায় পিষ্ট শিক্ষার্থীর কোমল দেহ,
শিক্ষকরা ব্যবসায়ী, কেউ যৌন নিপীড়ক,
পিতা-কন্যার সহমরণেও ভাঙ্গেনা কুম্ভকর্ণ প্রশাসনের আয়েশী ঘুম।
হীরক রাজার দেশের মত পুলিশ হাসে
অপরাধীর সাথে দাঁত ক্যালানো সেলফি তুলে।
সবাই আছে মহা সুখে মানুষগুলো ছাড়া।
যারা ঠেকাতে পারে, তারা ব্যস্ত ভীষণ!
মেয়ে, মদ আর সুইস ব্যাংক ভরানো অনেক বেশী জরুরী।
তাদেরই বা দোষ কি এমন?
সময়ের সঠিক ব্যবহার না করা বোকামী কিনা!
মানুষ, তোমরা কেঁদোনা,
কেননা তোমাদের কান্না শোনার কেউ নেই।
পারলে গর্জে ওঠো আরো একবার,
যেমন উঠেছিলে ছেচল্লিশ বছর আগে,
রক্ত স্রোতে ভেসে যাক সব অনাচার,
সবুজের মাঝে আবার জ্বলে উঠুক সেই লাল সূর্য!
আলপনা তালুকদার
৬ জুলাই, ২০১৭
রাজশাহী
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



