
আট বছর ধরে মেয়েকে ধর্ষণ করেছে সৎ বাবা!!!!
ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এলো সাবিনাদের নির্যাতনের বিভৎসতা। আজ আবার পেলাম তারচেয়েও বর্বর ঘটনার প্রমাণ। ফেসবুকেই। বিশ্বাস করতে ইচ্ছা করেনা। কিন্তু "সামটাইমস ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফ্রিকশন!"
কিছু সত্যি ঘটনা স্তব্ধ করে দেয় আমাদের। আমাদের বিবেক আদৌ আছে কিনা আমার সন্দেহ হয়। যারা নারীবাদীদের গালি দিতে পছন্দ করেন, কিছু কিছু ঘটনা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় - আমাদের দেশের মেয়েরা কত রকম ভাবে, কত বিকৃতভাবে দিনের পর দিন নির্যাতিত হয়। কত কষ্ট সহ্য করে সব জেনেশুনে মেয়েরা অমানুষ স্বামীদের ঘর করে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমরা আদৌ মানুষ কিনা! কি শাস্তি দিলে এই জানোয়ারের অপরাধের সঠিক বিচার হবে?
প্রতিটা মেয়েদের নারীবাদী হওয়া দরকার। কেন আমাদের মেয়েরা সাহস করে প্রতিবাদ করেনা? কিসের এত ভয় তাদের? ঘর ভেঙ্গে যাবে? আশ্রয়হীন হবে? সামাজিক মর্যাদা কমে যাবে? আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হবে? তাই চুপ করে থাকো? দিনে দিনে অপরাধীরা যে তোমার আত্মা খেয়ে ফেলে, তাতে কি কিছুমাত্র কম ক্ষতি হয়? তাতে তোমার কি অবশিষ্ট থাকে?????
http://bangla.jagoroniya.com/bangladesh/10044/à§®-বà¦à¦°-ধরà§-মà§à§à§à¦à§-ধরà§à¦·à¦£-সà§-বাবা-à¦à§à¦°à§à¦ªà§à¦¤à¦¾à¦°
বি:দ্র: আমার এ পোস্টটিতে ২০ টি মন্তব্য ও ২৮১ বার পঠিত ছিল। কেন জানিনা পোস্টটি মুছে ফেলা হয়েছে, এমন দেখাচ্ছে। কিন্তু পোস্ট ড্রাফটে দেখাচ্ছে। রিপোস্ট করা যাচ্ছে না। ডিলিট হওয়া পোস্ট ফেরত আনার কোন উপায় আছে কি? জানাবেন প্লিজ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


