
নচিকেতার "বৃদ্ধাশ্রম" - গানটি আমাদের সবার বিবেককে নাড়া দেয়। তারপরেও সবাই বয়স্ক মানুষদের, এমনকি বৃদ্ধ বাবামার প্রতি সদয় নয়। রোজ অতি বৃদ্ধ মানুষকে রিক্সা চালাতে বা ভিক্ষা করতে দেখে ভীষণ খারাপ লাগে।
আমির খানের একটি জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান "সত্যমেব জয়তে" - তে দেখেছিলাম, ভারতের কিছু প্রত্যন্ত গ্রামে বৃদ্ধ, অসুস্থ বাবামাকে ( যারা আর সুস্থ হবেন না) তাদের সন্তানেরা বিষের ইনজেকশন দিয়ে খুন করছে। অনেক সন্তান বাবামার অর্থ- সম্পদ কেড়ে নিয়ে তাদেরকে বাড়ী থেকে বের করে দিচ্ছে বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে।
খবরটি পড়ে ভীষণ খারাপ লাগলো। এসব কুলাঙ্গার সন্তানদের শাস্তি হওয়া দরকার। পাশাপাশি সাংবাদিকদের উচিত সমাজের সমানে এমন কুসন্তানদের চেহারা প্রকাশ করে দেয়া।
https://m.facebook.com/story.php?story_fbid=1967342050191840&id=100007481911000
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


