somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা : ব্যবধান

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্যার, আপনাকে মিস করছি...


আমি হুমায়ূন আহমেদের একজন ভক্ত। আমার কাছে তাঁর যে গুণটা সবচেয়ে বেশী ভাল লাগতো বা এখনো লাগে তা হলো, অত্যন্ত সাবলীলভাবে অতি তুচ্ছ ঘটনাকে অসামান্য করে তুলতে পারা, অবিশ্বাস্য কোন ঘটনাকে বিশ্বাস করাতে পারা, খুব সহজে পাঠককে তাঁর গল্পের মাঝে আটকে রাখতে পারার অসাধারণ ক্ষমতা, যে কারণে তাঁকে 'কথার যাদুকর' বলা হয়।। বাকের ভায়ের ফাঁসি রদ করার জন্য লোকে মিছিল করেছে, যেটা আর কোন লেখকের বেলায় ঘটেনি। তাঁর কিছু লেখা অসাধারণ, কালজয়ী। সব মাধ্যমেই তিনি সমান দক্ষতা দেখিয়েছিলেন। এ কারণেই তিনি এদেশের মানুষের মনে বেঁচে থাকবেন দীর্ঘদিন।

হুমায়ূন আহমেদ নেই। কত নির্ঘুম রাতে তিনি কতকিছু সৃষ্টি করে গেছেন তাঁর ভক্তদের জন্য, এদেশের জন্য। এই কবিতাটা হুমায়ূন আহমেদের জন্য তাঁর ভক্তদের বিরহ নিয়ে লেখা। তাঁর মৃত্যুদিনে এটি তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। যেখানেই থাকুন, ভাল থাকুন। মিস ইউ...

ব্যবধান

এই ক'দিনে তোমার সঙ্গে ব্যবধান বেড়েছে অনেক
অযুত লক্ষ নিযুত কোটি মহাকাশ......
এত দূরে চলে গেছ যে চাইলেও আর তোমাকে ছুঁতে পারিনা,
যেমন মৃত মায়ের বুকে কাঁদে অবোধ শিশু,
অথচ মা নির্বিকার।
তুমিও এখন তেমনি হয়েছ,
আমার কষ্ট তোমাকে ভাবায়না আর।

একটা সময় ছিল, আমি ছাড়া ঘুম আসতোনা তোমার,
রাত জেগে বসে থাকতে কথা বলবে বলে।
এখন তুমি ব্যস্ত, হয়তো অন্য কারো জন্য।
মন খারাপ হয়না আমার।
শুধু মাঝে মাঝে কিছু ঘন কালো মেঘ
দলা পাকিয়ে জমে থাকে শ্বাসনালিতে।
দম নিতে পারিনা, চোখ তখন সাগর হয়।
ক্ষতি নেই, বৃষ্টিতে মেঘ ভারমুক্ত হবে,
কষ্ট বয়ে বেড়াতে কার ভাল লাগে বল?
আর সাগর না থাকলে মেঘের কষ্ট ধারণ করবে কে?

তুমি ভাল থেক,
আমিও ঠিক বেঁচে থাকব।
রোজ তোমার জানালায় চোখ রেখে
তোমাকে দেখে যাব বারংবার।
তুমি জানবেনা, জানতে চাইবেও না,
কতটা কষ্টের বরফ বুকে জমলে সাইবেরিয়ার জন্ম হয়।

আলপনা তালুকদার
১৯ জুলাই, ২০১৭
রাজশাহী।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×