
অবিশ্বাস্য!!!
খবরটা পড়ে অবাক হলাম। সত্যি কি মানুষ ঈশ্বর হতে পারে? এযাবৎ বিজ্ঞান মানুষের শরীরের নানা অঙ্গ প্রতিস্থাপন করেছে, তৈরী করেছে নানা অঙ্গ -প্রত্যঙ্গ। এবার নাকি প্রাণ দিল তারা। সত্যি কি বিজ্ঞান প্রাণ সৃষ্টি করতে পারে? চাঁদে যাওয়া, আকাশে ওড়া, সমুদ্র পাড়ি দেয়া,... ইত্যাদি অনেক কিছুই একসময় অসম্ভব মনে হতো। এখন এসব ডালভাত।
ক্যান্সার ও পরাজিত হয়েছে সম্প্রতি। ভবিষ্যত বলবে এর বাস্তব প্রয়োগ সম্ভব কিনা। আশা করতে তো দোষ নেই। বিজ্ঞানের জয় হোক, পৃথিবী এগিয়ে যাক, মানুষের জীবন সহজ হোক। সব প্রতিকূলতা পরাজিত হোক। অসংখ্য জিনিস আবিষ্কৃত হয়েছে মানুষ, প্রাণী ও উদ্ভিদের উপকারের জন্য। ভবিষ্যতে হয়তো আরো হবে। তেমনি বহু কিছু আবিষ্কৃত হয়েছে যা মানুষ তথা পৃথিবীর জন্য ক্ষতিকারক ও বটে। তবে আমরা আশাবাদী হই।
আর বিজ্ঞানের সাথে ধর্মকে সাংঘর্ষিক ভাবতে আমি রাজী নই। দুটোকে আলাদা রাখাই উচিত হবে। যে যার বিশ্বাস নিয়ে থাকবে, মানুষের এ অধিকারে আঘাত হানা খুবই অনুচিত।
Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




