somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস ও অন্ধবিশ্বাস

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধর্ম হল বিশ্বাস। তাই কোন ধার্মিক নির্দিধায়, কোন প্রশ্ন না করেই তার ধর্মের সবকিছু বিশ্বাস করে। এটা ধার্মিকের জন্য জরুরী। আর অন্ধবিশ্বাস হল জলজ্যান্ত সাক্ষ্য-প্রমাণ থাকার পরেও কোন ভুল জিনিস বা বিশ্বাসকে আঁকড়ে থাকা।

অন্ধবিশ্বাস খুবই ভয়াবহ জিনিস। ভারতে  এই অন্ধবিশ্বাস মানুষের স্বাভাবিক যুক্তিবোধকে পরাজিত করে বারবার। ফলে মানুষ অস্বাভাবিক কোনকিছুকেও স্বাভাবিক বলে ধরে নেয়। ভারতের প্রধানমন্ত্রী হয়েও নরেন্দ্র মোদী মাথা নোয়ান এক ন্যাংটা গুরুর সামনে, যে কিনা একজন মানুষ! জনসম্মুখে উলংগ একজন মানুষ কিনা গুরু! নরবলি দিলে মনের আশা পূরণ হয়, গুরুর এমন কথায় বিশ্বাস করে নিজের শিশুসন্তানকে বলি দেবার ঘটনাও ঘটে ভারতে। গুরু নারীর পিঠের উপর দিয়ে হেঁটে গেলে সে নারী গর্ভবতী হয়, এমন অযৌক্তিক অন্ধবিশ্বাসের ঘটনা প্রকাশ পেয়েছে অল্পকিছুদিন আগে। মৃত মানুষের মাথার খুলিতে বিশেষ পানীয় পান করলে আয়ু বাড়ে, গুরুর এমন কথায় অন্ধবিশ্বাস করে কবর খুঁড়ে মাথার খুলি জোগাড় করে ধরা পরে এক লোক ভারতেই। ধর্ম গুরুদের প্রতি নানা  অন্ধবিশ্বাসে ভরা ভারতীয়দের মন। এই তথাকথিত ধর্মগুরুদের দ্বারা নারীদের রেপ হওয়া খুবই কমন একটি বিষয়। নানা কুটকৌশলে সহজ-সরল নিরীহ মানুষের ধন-সম্পদ লুটে নেবার ঘটনাও ঘটে হরহামেশাই।



ভারতীয়দের কাছে গরু খুব পবিত্র প্রাণী। তাই গরুর গোবর ও মূত্রও তারা ব্যবহার করে অপবিত্র কোন কিছুকে পবিত্র করতে। কিছুদিন আগে পড়েছিলাম, গোমূত্র যেহেতু পবিত্র, তাই হাসপাতাল পরিষ্কার রাখতে ব্যবহৃত হবে গোমূত্র এবং ডাক্তাররা তাতে আপত্তি করেননি। কতটা অন্ধবিশ্বাস!!!

ভারতীয় হিন্দী ছবি 'পিকে' - তে হিন্দুদের নানা ধর্মান্ধতার চিত্র তুলে ধরা হয়েছে। সর্বশেষ ধর্মগুরু রাম রহিম সিং - এর ধর্ষণের শাস্তির পরিপ্রেক্ষিতে তার ভক্তদের তাণ্ডবে এ পর্যন্ত ৩১ জন নিহত, ২৫০ জন আহত ও অনেক ক্ষয়ক্ষতির ঘটনা আর একবার তাদের ধর্মান্ধতার প্রমাণ দিল। মূলত অশিক্ষা ও কুশিক্ষার কারণে নিম্নবিত্ত হিন্দুরা এসব অন্ধবিশ্বাসে বেশী আক্রান্ত।




বাংলাদেশেও এমন অনেক কুসংস্কার প্রচলিত। মাজার পূজা, ঝাড়ফুঁক, পীরের মুরিদ,... এমন অনেক কুপ্রথা আমাদের দেশেও প্রচলিত। আপনি যতই বলুন এগুলো পাপ, কিছু লোকের ভন্ডামী ও লোক ঠকিয়ে পয়সা হাতানোর কৌশল ছাড়া কিছু নয়, তারা কিছুতেই বিশ্বাস করবেনা। এদের গুরু বা পীরের প্রতি অসীম ভক্তি এদেরকে অন্ধ করে দেয়।

আমি এসব গুরুদের মানুষকে সম্মোহিত করার ক্ষমতা দেখে অবাক হই। অল্প কিছু মানুষের এমন ক্ষমতা থাকে যাঁরা অগণিত মানুষকে তাঁর কথা মানাতে বাধ্য করতে পারেন। হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে আছে? নেতাজি সুভাস বসু, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু,....। সারা বিশ্বে এমন মানুষরা তাঁদের ক্যারিশ্ম্যাটিক পার্সোনালিটি দিয়ে পাল্টে দিয়েছেন নিজ নিজ  দেশের চেহারা। ভাবুন তো, এই ধর্মগুরুরা যদি তাদের সম্মোহনী শক্তি ব্যবহার করে মানুষকে ভাল কাজে উদ্বুদ্ধ করতেন, তাহলে কত ভাল হতো!!!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫
৫৩টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×