somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরবানি যেন শুধু নিরীহ পশুহত্যা না হয়

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ নিজেকে বেশী ভালবাসে, নাকি সন্তানকে? এই প্রশ্নের উত্তর জানার জন্য একটি শিম্পাঞ্জীকে তার শিশুসহ খাঁচায় আটকে রেখে খাঁচার নীচে তাপ দেয়া হল। তাপ যত বাড়ে, শিম্পাঞ্জী তত অস্থির হয়ে তার হাতে, কোলে, ঘাড়ে, মাথায় নিয়ে বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করে। এভাবে তাপ যখন সহ্যসীমা ছাড়িয়ে গেল, খাঁচার তলায় লোহার শিকে অতিরিক্ত তাপের কারণে আর পা রাখা সম্ভব হচ্ছিলনা, তখন বাচ্চাটাকে খাঁচার নীচে রেখে বাচ্চার উপর উঠে দাঁড়িয়ে শিম্পাঞ্জী নিজেকে তাপ থেকে বাঁচালো। তখন সাথে সাথে তাপ বন্ধ করে দেয়া হলো এবং বাচ্চাটাকে ও শিম্পাঞ্জীকে বের করে এনে বাঁচানো হলো।

মানুষ এমন করেনা। কখনও কখনও মা সন্তানের জন্য জীবন দেয় (কারেন্টের তারে জড়িয়ে ছেলে মারা যাচ্ছে দেখে মা ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও মারা গেছে। এক্ষেত্রে মা মারা যাবে, এটা নিশ্চিত জানতো না। যদি জানতো, দুজনেই মারা যাবে বা বাঁচাতে পারবে না, তাহলে কি যেত?), হাজার কষ্ট বুক পেতে নেবে বা নেয় - এমনটাই আমাদের বিশ্বাস। আসলেই তাই কি? আমার ধারণা, মানুষের বেলাতেও এরকম পরিস্থিতিতে শিম্পাঞ্জীর মত একই ফল আসবে। কারণ মানুষ নিজেকে ভালবাসে সবচেয়ে বেশী। তার প্রমাণও আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে পাই। বাবা বা মা যখন পরকীয়ায় জড়ায়, তখন সন্তানদের ত্যাগ করে, কখনও কখনও সন্তানদের খুনও করে। বাবা বা মা দ্বিতীয় বিয়ে করলেও বেশীরভাগ ক্ষেত্রে সন্তানকে ছেড়ে চলে যায়। আবার পানিতে ডুবলে মা বা বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু যখন দেখে, সে নিজেই ডুবে যাচ্ছে, তখন সন্তানের হাত ছেড়ে দিয়ে নিজেকে বাঁচায়। আইয়ামে জাহিলিয়ার যুগে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত বাবামা, এখনও ভারতে কন্যা শিশু ভ্রুণ হত্যা করা হয় ব্যাপকহারে, এমনকি জ্যান্ত শিশুকে মাটিতে পুঁতে ফেলা হয়। আমাদের দেশেও শিশু ভ্রুণ হত্যা কম হয়না। সন্তান বিক্রি, ত্যাগ করা, অবৈধ সন্তানকে কখনও হত্যার পর, কখনও জ্যান্তই ফেলে রাখা হয় ডাস্টবিনে। মা এবং সন্তান যেকোন একজনকে বাঁচানো সম্ভব হবে - এমন অবস্থায় প্রতিবার মাকে বাঁচানোর কথা বলা হয় (কুছ কুছ হোতা হ্যায় ছবিতে ছাড়া)। ভারতে সন্তান বলি দিলে সম্পদ লাভ হবে, গুরুর এমন কথায় বাবা নিজের ছেলেকে বলি দিয়েছে, এমন ঘটনাও জানা যায়। শুনতে খারাপ লাগলেও এগুলো ঘটে, ঘটছে।

কোরবানির আসল মহাত্ম হলো, নিজের মনের সব কলুষতা যেমন - লোভ, হিংসা, পাপ, অন্যায়, মিথ্যা, জুলুম, সুদ, ঘুষ,.... ইত্যাদি কে আল্লাহর ভয়ে ভীত হয়ে কুরবানি করা ও গরীবদের সাহায্য করা (মাংস খাওয়া, টাকার গরম দেখানো, প্রতিযোগিতা করা,... ইত্যাদি নয়)। আমরা কি তাই করি?

সুদ, ঘুষ, অবৈধ আয় দিয়ে কেনা পশুর কুরবানি হবেনা। আমাদের দেশের কতজন মানুষের আয় এসবের বাইরে? যাদের সাথে ভাগে কুরবানি দেবেন, তাদের আয়ও বৈধ হতে হবে। নাহলে কুরবানি হবেনা। সবার আয়ের উৎস কি আমরা জানি? অবৈধ জেনেও কি তাদের সাথে কুরবানি দেইনা?

কুরবানি দেবার পর ঘুষখোর কি ঘুষ খাওয়া ছেড়ে দেবে? যারা অন্যের সম্পদ হরণ করে, অন্যায় করে, জুলুম,খুন,ডাকাতি করে, মিথ্যা বলে,...... ইত্যাদি নানা পাপ কাজ করে, নিরীহ পশু কুরবানি করার পর তারা কি এসব ছেড়ে দেবে?

নিরীহ পশু কুরবানি করা খুবই সহজ। নিজের ছেলেকে কুরবানি (হত্যা) করাও তেমন কঠিণ কাজ নয়। কঠিণ হলো নিজেকে কুরবানি করা, নিজেকে বদলানো, নিজের বদ স্বভাবকে ত্যাগ করা, নিজের লোভকে ত্যাগ করা।

নিজের পশুত্বকে কোরবানি দিন। কুরবানির নামে শুধুই নিরীহ পশুহত্যা করবেন না।



সকলকে ঈদ মোবারক।

বিঃ দ্রঃ শিশুদের সামনে পশু জবাই করবেন না।

(এটি আমার শততম পোস্ট)।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×