somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলপনা তালুকদার
মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

শালিকা ও বউ সমাচার

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শালিকা ও বউ সমাচার

শ্বশুরবাড়ীর কোন আত্মীয়, বিশেষ করে শালা-শালীদেরকে বাসায় রাখার উপকারিতা কি?

১। আপনি রোজ ভাল ভাল খাবার পাবেন। গিন্নী খুব যত্ন করে এটা সেটা রান্না করবে।

২। গিন্নীর মন থাকবে প্রফুল্ল। আপনার সাথে কোনরকম বাহাস করবে না। সদা হাসিমুখে কথা বলবে। সাজুগুজু করে এখানে সেখানে বেড়াতে যাবে।

৩।নিজের কাজে ও গল্পগুজবে ব্যস্ত থাকবে। আপনাকে বিরক্ত করবেনা।

৪। বাচ্চারাও খুশী। বাড়ীতে একটা "উৎসব উৎসব" ভাব বিরাজ করবে যা সবার জন্যই ভালো।

৫। শালিকা সুন্দরী হলে আপনারও মন ভাল থাকবে। অফিস থেকে সকাল সকাল বাড়ি ফিরতে ইচ্ছা করবে। বাড়ীর একঘেঁয়ে, গুমোট পরিবেশে বৈচিত্র্য আসবে।ইত্যাদি।

সুতরাং যাদের শালা-শালী আছে, তারা তাদেরকে অতিসত্বর দাওয়াত করে বাসায় নিয়ে আসুন।

এক লোক রাতে দেরী করে বাসায় ফিরলে বৌ দরজা খোলে দেরীতে, রাগারাগি, ঝগড়া করে, খাবার দিতে দেরী করে, মাঝে মাঝে রাগ করে কথা বলা বন্ধ করে দেয় ইত্যাদি। এতে লোকটি বিরক্ত হয়ে আরেকটি বিয়ে করল। তারপর দেখা গেল, কলিংবেল বাজার আগেই কে আগে দরজা খুলবে, খাবার দেবে,... এই নিয়ে দুই বৌয়ের মধ্যে টানাহ্যাঁচড়া শুরু হয়। বড় বৌয়ের দশা দেখে লোকটি মনে মনে হাসে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এই গল্পে আহলাদিত হয়ে দিতীয় বিয়ে করার কথা ভুলেও ভাববেন না। কারণ গল্প আর বাস্তব এক নয়।

এক বন্ধু আরেক বন্ধুকে বলল, "দোস্ত শোন। তোকে একটা গল্প বলি। এক ভদ্রলোকের দুই বৌ ছিল..."। বন্ধুকে থামিয়ে দিয়ে অপর বন্ধু বলল, "দূর! ভদ্রলোকের আবার দুই বৌ হয় নাকি?"

বন্ধুরা, একটু হাসুন এবং খুব খুব ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×