
আবিষ্কার
তোমাকে বোঝার কিংবা জানার মত এতটা রোমাঞ্চকর
আর কিছু কি আছে বা ছিল?
থাকবে কি কখনও?
কলম্বাসকে পেলে জানা যেত,
কোনটা বেশী মুগ্ধতা ছড়ায় -
প্রিয়ার মায়াবী চোখ, নাকি অনাবিষ্কৃত আমেরিকা??!!
(বি:দ্র: মানুষকে জানার এই অদম্য রোমাঞ্চ মানুষকে পৃথিবীতে টিকিয়ে রেখেছে যুগে যুগে। এজন্যই রক্তের সম্পর্কের চেয়েও মানবিক সম্পর্ক বড় হয়ে যায়। মানুষ নিজের ও মানুষের কল্যাণের কথা ভেবে রাত-দিন পরিশ্রম করে এতকিছু আবিষ্কার করেছে, করছে, করবে। এজন্য মানুষের বন্ধুত্ব, বিয়ে, সম্পর্ক (রক্তসম্পর্কীয় নয় এমন সম্পর্কও) টিকে থাকে যুগের পর যুগ। জয় হোক সম্পর্কের, জয় হোক মানবতার!!!!)
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


