somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুগে বাঙ্গাল

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হুজুগে বাঙ্গাল

স্টিভ জবস ও বিল গেটস তাদের সন্তানদেরকে প্রযুক্তি থেকে দূরে রেখেছিলেন। কারণ ওগুলো বাচ্চাদের পড়াশুনার জন্য ক্ষতিকর। নিউজটা পড়ার পর একটা কৌতুক মনে পড়ে গেল।

এক জঙ্গলে এক বানর বিড়ি খাচ্ছিল। সেখানে এক ইঁদুর এসে বানরকে বলল, "ভাই, নেশা ছেড়ে দাও। আমার সাথে আস। দেখ, জঙ্গল কত সুন্দর!" বানর ইঁদুরের সাথে যেতে লাগল। সামনে দেখলো, এক হাতি ড্রাগ নিচ্ছে। ইঁদুর হাতিকেও একই কথা বলল। এরপর হাতিও ওদের সাথে চলতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর তারা দেখল, সিংহ হুইস্কি খাচ্ছে। ইঁদুর যখন তাকেও একই কথা বলল, তখন সাথে সাথে সিংহ হুইস্কির গ্লাস রেখে ইঁদুরকে দিল কষে একটা থাপ্পড়!! তাই দেখে হাতি সিংহকে বলল, "বেচারাকে কেন মারছ?" সিংহ রেগে গিয়ে বলল, "এই শালা কালকেও নিজে গাঁজা খেয়ে জঙ্গলে আমাকে ৩ ঘণ্টা শুধু শুধু ঘুরিয়েছে!"

স্টিভ জবস ও বিল গেটসরা ইঁদুর নন। তারা গাঁজা বানালেও নিজেরা গাঁজা খাননা। যারা গোটা বিশ্বের জন্য প্রযুক্তি বানায়, তারা নিজেদের বাচ্চাদেরকে ঠিকই প্রযুক্তি থেকে নিরাপদে রাখে। আমরাই আমাদের সন্তানদেরকে সেগুলো ব্যবহার করতে দিয়ে তাদের ক্ষতি করি।

বিশাল এক শপিং মলের সামনের এক বাঙ্গালী ভিক্ষুককে এক লোক কৌতুহলবশতঃ জিগ্যেস করল, "এক কোটি টাকা পেলে তুমি কি করবে?" ভিক্ষুক বলল, "একটা শপিং মল বানাবো।" লোকটি আবার প্রশ্ন করলো, "তারপর?" ভিক্ষুক বলল, "তারপর সেই শপিং মলের সামনে বসে ভিক্ষা করব।" লোকটি হতবাক হয়ে প্রশ্ন করল, "ভিক্ষাই যদি করবে, তাহলে এই শপিং মলের সামনে করলে অসুবিধা কি?" ভিক্ষুক বলল, "মানুষের শপিং মলের সামনে ভিক্ষা করি, একটা ইজ্জতের ব্যাপার আছে না?"

আমাদের ইজ্জত নাই। আমরা সাগ্রহে অন্যের জিনিস নিয়ে ব্যবহার করে নিজের ক্ষতি করি। তাই স্টিভ জবস ও বিল গেটসরা বিশ্বের সেরা ধনী হয়। এক শিক্ষক ভারতে গিয়ে একটি বাসে উঠেছেন। পাশের এক বয়স্ক যাত্রী শিক্ষকের পরনের শার্ট দেখে প্রশ্ন করলেন, "আপনার শার্টটা খুব সুন্দর!। এটা কোন দেশের কাপড়?' শিক্ষক বললেন, "জাপানী টরী কাপড়।" যাত্রী বলল, "তাই বলুন! আপনাদেরতো আবার দেশপ্রেম টেশপ্রেম বলে কিছু নেই!"

বাঙ্গালীর স্বভাব বদলায় না। হুজুগে বাঙ্গাল। বিদেশী নতুন জিনিস পেলেই ভালমন্দ যাচাই না করেই হুমড়ি খেয়ে পড়ে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×