somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

13 is an unlucky number

২৪ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“13 is an unlucky number” ছোটবেলায় কি জানি কিভাবে এই বাক্যটা কানে এসেছিল সেই থেকে যে মাথায় এমনভাবে ঢুকেছে যেন পুরো মস্তিষ্ক খালি হয়ে গেলেও এই বাক্যটি ঠিকই অক্ষত থেকে যাবে। যদিও ভিত্তিহীন এ বাক্যের অর্থকে একজন উদার ও আধুনিক মনের মানুষ হয়েও বিশ্বাস করতে চাইনা ঠিকই তেমনি এ সংখ্যাও (১৩) আমার পাছ ছাড়তে চাইনা।

মনে পড়ে, ক্লাস ৯ এ প্রথম এ বাক্যের তরজমা নিয়ে মস্তিষ্ক তার মূল্যবান সময় নষ্ট করে। সেবার ক্লাসে রোল হল একেবারে আনলাকি নাম্বর মানে ১৩। পাত্তাই দিলাম না। আচ্ছা আজ না হয় আমার ১৩ হয়েছে কিন্তু আমার না হলেও তো কারও না কারও ১৩ হতই। এস.এস.সি পরীক্ষার রেজাল্ট হল, ৪সাবজেক্টে লেটার মার্ক পেলাম কিন্তু স্টার মার্ক পাওয়া হলনা মাত্র ৯ মার্কের জন্য। এক বন্ধু তখন বলে “দেখেছিস ১৩’র রেজাল্ট”

এইচ.এস.সি ফাস্ট ইয়ার, এ্যাডমিশন টেষ্টে রোল নম্বর হল ২১৩। এবারো সেই ১৩ আগে অবশ্য একটি ২ আছে। ভালই চলছিল, ফাইনাল পরীক্ষার ঠিক ১৫দিন আগে এ্যাপিন্ডিসাইটস’র ব্যাথা শুরু হল। তারপর টানা ১মাস হাসপাতালে। সেবার পরীক্ষা আর দেয়া হলনা। মাথার ভিতর কি জানি ভন ভন করত একটা সংখ্যা নিয়ে সবসময়।

টোফেল-এ ভর্তি হলাম। সিরিয়াল নম্বর ছিল ১৩৮। সেই ১৩, শুধে পরে একটি ৮ সংখ্যা। শুরু করলাম ভালই, চলছিলও ভাল। হঠাৎ এক ঝড়ে আমার জীবন ওলট পালট হয়ে গেল। টোফেল ছাড়তে তো বাধ্য হলাম-ই। উপরন্তু বেসরকারী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও আর ক্লাস করতে পারিনি। ইউনিভার্সিটিও ছাড়তে হল।

জীবনটা মোড় নিল অন্য এক রাস্তায়। মাত্র ইন্টার পাস করে সংসারের হাল ধরতে ঢুকে গেলাম চাকরি নামক এক বিশাল দায়িত্বপূর্ন পরিধিতে। নিজেকে প্রস্তুত করতে সময় নিলেও একটি অবস্থানে আসার প্রবল ইচ্ছাই পরিশ্রম থেকে কঠোর পরিশ্রমে নিজেকে শপে দিলাম। এখানেও ১৩ পিছু ছাড়লনা। পার্সোনাল আইডি নম্বর হল ২১৩২। ১৩’র সামনে পিছনে একটি করে ২। এই প্রথম বোধহয় ১৩’র কোন ইফেক্ট হলনা। দেড় বছরও হয়নি তার আগেই একটি প্রমোশন পেয়ে গেলাম। ১৩ এখানে কোন একটিভ ভূমিকাই পালন করতে পারলনা।

এ ঘটনার পর ১৩’কে আর পাত্তাই দেইনা। পরে কলেজে ভর্তি হলাম সেখানেও রোল নম্বরে ১৩ আছে। এখনও পর্যন্ত ভালই চলছে।

আজ কিছুদিন হল এই ১৩’টা আমাকে আবার প্রচন্ড বিরক্ত করছে। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই ৫:১৩মিনিট। অফিসে পৌছালাম কার্ড সুইপ করছি, দেখি ৯:১৩। মিটিং ১২:৩০-এ কনফরান্স রুমের ঘড়িতে তখন ১২:১৩। মিটিং মেম্বার হিসেবে সিগনেচার করলাম ১৩ নম্বর সিরিয়ালে। সিনেমা হলে টিকেট কেটেছি সিট নং-১৩। বাড়িতে যাব বাসের টিকেটও ১৩। এরকম যদি বলা শুরু করি তাহলে আর শেষ করা যাবেনা।

এই ১৩ আমাকে ১২টা থেকে ১টা বেশী মানে ১৩টা বাজিয়ে দিচ্ছে। এমনটা যেন মস্তিষ্কের নার্ভ গুলোর সাথে একটা গলায় জড়াজড়ি ভাব। যেকাজই হোক ১৩ আগে আছে। হয় বাস্তবে নয়তবা কল্পনায়।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×