ব্লগ স্বমন্ধে বেশী কিছু বলে লেখা ভারী করবনা। শুধু এক কথায় অসাধরন।
প্রতিদিন অসংখ্য ব্লগারের একান্ত অনুভূতি, ভাললাগা, ভালবাসা, সেই সাথে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক প্রেক্ষাপট ইত্যাদি বিষয় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গিমায় প্রকাশ পাচ্ছে। সেই ভাললাগা মন্দলাগা সবকিছুই শেয়ার করছে অনন্য ব¬গাররা পোষ্টে মন্তব্য করে। আলোচনা, সমালোচনা, পরামর্শ, তথ্য সবকিছু মিলিয়ে ভার্চুয়াল জগৎের খুবই পরিচিত এক মিলনমেলা। শুধু পরিচয়ই সবকিছু নয় পরিচিতদের পাশে অপরিচিত সবাই যেন এক অন্য জগৎের বাসিন্দা।
যখন একজন ব¬গারের লেখা আমরা পড়ি, পড়া শেষে লেখার গুরুত্ব, ভাললাগা, সমসাময়িক এবং গুণ সার্বিক বিবেচনায় ওই পোষ্টের রেটিং নির্ধারন করে পোষ্টের মান নির্বাচিত করা হয়। এতে লেখক ব্লগার তার পোষ্টের রেটিং থেকে সাম্যক ধারনা নিতে পারেন তার লেখার মান এবং গ্রহনযোগ্যতা নিয়ে। সত্যি প্রশংসনীয়।
এখানে আমার প্রাস্তাবনার বিষয়টি হচ্ছে, যে কোন পোষ্টে একাধিক মন্তব্য আসতে পারে। ওই পোষ্টের লেখক তার লেখার বিভিন্ন মন্তব্য থেকে তিনি একটি মন্তব্যকে সেরা বাছাই করতে পারবেন। অর্থ্যাৎ পোষ্টের অসংখ্য মন্তব্য থেকে একটিকে সেরা মন্তব্য নির্বাচন।
বিষয়টির সাথে আরো বেশ কিছু সংশ্লিষ্ট থাকতে পারে। কিন্তু প্রথমেই দেখতে হবে বিষয়টি সবাই কে কেমন সমর্থন করছেন। বিষয়টির সাথে একমত না কি দ্বিমত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


