somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতিতি ছেয়ে গেছে আমার দেশ! কেউ যেন দেখার নাই;

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ দুই বছর লোকাল মেশিনে প্রডাকশন চালানোর পর অবশেষে আল্লাহ পাক কবুল করলেন একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যবহার যোগ্য ফুল অটোমেটিক প্লাষ্টিক প্রসেসিং লাইন। ৬২,৫০০/= ডলার মূল্যের ১২০ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট ফুল অটোমেটিক মেশিনটি এখন চিটাগাং এর পোর্টে গড়াগড়ি খাচ্ছে। ২০১০ সালের জুন মাস থেকে উক্ত প্রতিষ্ঠানের রপ্তানী বাণিজ্য শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যাংক থেকে মেশিন আমদানীর স্বাপক্ষে সাড়া মেলে।

যে কোম্পানীটির কথা বলছি বিনিয়োগ বোর্ড কর্তৃক তার রেজিষ্ট্রার্ড নাম বাংলাদেশ রিসাইক্লিং ইন্ডাঃ লিঃ। পুরা প্রসেসিং লাইনের এইচ এস কোড ৮৪৭৭.৮০.০০। মেশিনটি ১২০ ফিট লম্বা হবার কারনে এসকেডি বেসিস এ মাল আনা ছাড়া কোন গতি নাই। আমাদের দেশীয় আইনে উৎপাদনমূখী যে কোন শিল্প প্রতিষ্ঠানের জন্য আমদানীকৃত মেশিনের ডিউটি ট্যাক্স ২‍-- থেকে ৪% এর মধ্যে সীমাবদ্ধ। অতীব দুঃখ জনক বিষয় হচ্ছে কাস্টমসে থাকা ফেউগুলো আপনার ব্যবসায়ের তল্পি তল্পা গোটানোর জন্য পলিসি আগেই করে রেখেছে। তারা প্রমান করতে ব্যস্ত যে মেশিনটি আমদানীকারক খোলা বাজারে বিক্রির জন্য এনেছে সুতরাং ডিউটি ট্যাক্স ৩৩% দিতে হবে। উক্ত আমদানী করকের আক্কেল গুড়ুম হবার অবস্থা হবে যখন সিএনএফ এজেন্ট ৫০ লক্ষ টাকার মেশিনে ৩৩ লক্ষ টাকার ডিউটি ট্যাক্সের হিসাব দাখিল করবেন কাস্টমস অফিসারদের শিখিয়ে দেওয়া কথা খেই ধরে। এখানেই শেষ নয়, এর পরে শুরু হবে আসল ঘুষ ঘুষ খেলা; তারা আপনাকে বুঝাবে যে অনেক চেষ্টা তদবীরের পর আপনার মেশিন ২% ডিউটিতে আনা সম্ভব। তবে সেখানেও অনেক ঝুঁকি তাদের নিতে হবে, তাদের জীবন বিপন্ন করে আপনার উপকার করবে আর আপনি ৩৩ লক্ষ টাকার জায়গায় মাত্র ৫ লাখ টাকা তাদের উপঢৌকন দিতে পারবেন না, এটা কি হয়? আপনাকে আগেই দেরী করিয়ে ফেলেছে এসব নটংকি করতে করতে, শুরু হয়েছে আপনার পোর্ট চার্জ এবং কন্টেইনার ডেমারেজ চার্জ। প্রতিদিন ৮ থেকে ১০০০০ টাকার কাউন্ট ডাউন শুরু।

ওখান থেকে বের হয়ে আসতে হলে হয় আপনাকে ৩৩ লক্ষ টাকা ডিউটি ট্যাক্স দিয়ে মাল ছুটাতে হবে অন্যথায় ফেউদের ৫ লক্ষ টাকা দিয়ে বিষয়টা নিষ্পত্তি করতে হবে। আপনি বুদ্ধিমান হলে ওদের সংগে লড়তে যাবেন না। কারন ট্রাফিক যখন কোন মোটরসাইকেল বা গাড়ীকে আটকায় তারা হাজার গন্ডা ভুল বের করে আপনাকে মামলা দিতে পারে। ঠিক তেমনি হচ্ছে কাস্টমস, ওরা জানে আপনার রয়েছে জেনুইন শিল্প প্রতিষ্ঠানের সকল লাইসেন্স। বিনিয়োগ বোর্ডের রেজিষ্ট্রেশন, পরিবেশের ছাড়পত্র ছাড়াও ইনকাম ট্যাক্স পরিশোধের যাবতীয় ডকুমেন্টস।

এভাবে আপনাকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আপনি অসহায় পিতা, দাড়িয়ে দাড়িয়ে কণ্যার বিদায়ের দৃশ্য দেখছেন আর নীরবে চোখের পানি ফেলছেন। ওরা হাতে টাকা পেয়ে বউ ছেলে-মেয়েদের কড়কড়া ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছে আর কানপিঠ পর্যন্ত দাঁত বের করে দিয়ে কেলিয়ে কেলিয়ে হাসছে। ওদের বউরা পাশের ফ্ল্যাটের ভাবীদেরকে গহনা আর শাড়ীর কালেকশন আলমরী খুলে দেখাচ্ছে। এসকল দুর্নিতীবাজরা হারাম পয়সায় গ্রামে বিঘার পর বিঘা জমি কিনে জমিদারের খেতাব জিতে নিয়েছে। আমরা মুখে মুখে অনেকেই অনেকের আদর্শ নিয়ে ঘুরে বেড়াই অথচ এই সকল বেঈমানদের কিছুই করতে পারি না। একটি স্বাধীন দেশের নাগরীক হয়েও নিজেকে মনে হয় অসহায় ল্যাংড়া ভিক্ষুক। ওরা হচ্ছে বেনীয়ার জাত, প্রতি দিন চুষে চুষে খাচ্ছে বাঙ্গালীর তাজা রক্ত।

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×