somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুচিন্তিত মতবাদ
সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

আমার দেখা গ্যানটিং মাউনটেইন। পর্ব-৩

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্যানটিং এর অন্যতম সেরা আকর্ষন হচ্ছে ৩.৩৮ কিলোমিটার দীর্ঘ ক্যাবল ওয়ে। টিকিটের হার মাত্র ৬ রিংগিত।


এখানে দুইটি ক্যাবল ওয়ে রয়েছে, আপনি সবগুলোর স্বাধ নিতে পারেন। ক্যাবল কারের মধ্যে বসে ইচ্ছামত ছবি তুলুন।


মেঘের মধ্যে সব কিছু কেমন যেন মায়াবী লাগে!!






মাঝে মাঝে ভাবে আমাদের দেশের সরকার বা কোন বেসরকারী প্রতিষ্ঠান কি পারে না আমাদের গর্ব বান্দারবানের কেওয়াকাড়াডাং কে সুন্দর কারে সাজাতে? সেখানে একটা ক্যাবল ওয়ে তৈরী করে পর্যাটনের আওতায় মানুষকে বিনোদনের একটা সুযোগ করে দিতে? অবশ্যই পারে, এটা আহামরি কোন প্রজেক্ট নয়। এর জন্য চাই দেশপ্রেম আর সদইচ্ছা। আমরা শুধু রাজনীতি নিয়ে লেবুর মতো কচলাতে পছন্দ করি অথচ দেশের সৌন্ধর্যের কথা একবারও ভাবি না।

যাই হোক আমাদের দুঃখের কথা এখানে আলোচনা করতে চাই না। ক্যাবল ওয়ের যে প্রান্তে আপনি নামবেন সেখানে দেখতে পাবেন বানরের ঝাঁক। তারা পারলে আপনার ঘাড়ে চড়ে বসে।





ফার্ষ্ট ওয়াল্ড এ ভিতর রয়েছে ইনডোর থিম পার্ক, স্নো ওয়ার্ল্ড, স্কাই ভেনচার, গ্যানটিং বউল, ভিশন সিটি এবং ফ্যান্টাসি ওয়ার্ল্ড ভিডিও গেম পার্ক। এছাড়াও পৃথিবীর অন্যতম বৈধ ক্যাসিনো। এখানে আফগানস্থানের প্রেসিডিন্ট থেকে বাংলাদেশের অনেক নামী দামী শিল্পপতি জুয়া খেলে পকেট শূণ্য করে চলে আসেন।








ঘুরতে ঘুরতে কখন যে আপনার সময় চলে যাবে টেরও পাবেন না। তবে মনে রাখবেন সুখের স্বর্গে বাস করে যেন আল্লাহকে ভুলে না যান। ফার্ষ্ট ওয়াল্ড হোটেলের দোতালায় নামাজের জন্য সুন্দর কায়দা আছে, টাইম মত কসর নামাজটুকু পড়তে ভুল করবেন না।


আমাদের মনে রাখতে হবে যার কৃপায় গ্যানটিং দর্শনের সুযোগ হয়েছে তাঁকে যেন ক্ষণিকের মোহে পড়ে ভুলে না যাই। তাঁর দরবারে শুকরিয়া আদায় করে যত পারেন ঘুরে বেড়ান। একদিনে দেখা শেষ না হলে রাতে আশে পাশে কোথাও থেকে যান অথবা ফিরে আসুন কুয়ালালামপুর যেন পরের দিন ভোরে আবার রওনা হতে পারেন। এখানে আসতে হলে আপনাকে যা করতে হবে। ১) ক্যামেরার চার্জার সহ এক্সট্রা ব্যাটারী অবশ্যই সংগে আনতে হবে ২) কিছু শুকনা খাবার ৩) ভিডিও ক্যামেরা হলে আরো বেশী মজা করতে পারবেন এবং ৪) শীতের কাপড়
মালয়েশিয়া ভ্রমনের খরচ খুবই কম। ১৫/২০ দিন আগে টিকিট কাটতে পারলে আপনি ১৭ থেকে ১৮ হাজার টাকার মধ্যে আপ-ডাউন টিকিট পেয়ে যাবেন। কুয়ালালামপুরে রয়েছে বাংলা মার্কেট, সেখানে গেলে আপনার কানে রহিম রূপবানের গানও কানে ভেসে আসবে। আপনার মনেই হবে না যে ভিনদেশে এসেছেন। তবে ভুলেও খাসীর মাংস খাবেন না, কারন ওখানে খাসী নাই, সব পাঠা। চেষ্টা করুন দেশী ভাই বেহালার কাছে থাকতে তাহলে ভাল গাইড পাবেন। ট্যাক্সি এভোয়েড করে মেট্রো/এলআরটি-তে চলাচল করুন। অধিকাংশ ট্যাক্সি ড্রাইভার ইন্ডিয়ান বা শ্রীলংকান, আপনাকে নির্জনে পেয়ে ল্যাংটা করে সব রেখে দিতে পারে। মালয়েশিয়ায় রয়েছে আমাদের দেশের মত চোরের খনি, ওখানেও ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যায়। পুলিশ ভয়ংকার রকমের ঘুষখোর, নগদ ঘুষ না খেতে পারলে বাকিতে খায়। মালয়েশিয়ান খাবার হালাল হলেও পাকের স্টাইল ভিন্নতার কারনে হয়তো আপনার ভাল না-ও লাগতে পারে। মসজিদ জামেক এর অপজিটে পাকিস্তানী কিছু খাবার হোটেল আছে ওখানে আপনি পেট ভরে নান রুটি খেতে পারেন। এছাড়াও বাঙ্গালী রেষ্টুরেন্টে গিয়ে পেট ভরে বিরানী খাওয়ার সুযোগ রয়েছে। সস্তায় এবং অধিক টকটাইমের সুযোগ সহ মোবাইল সীম কিনতে হলে সোজা চলে যান বাংলা মার্কেটের মাইডিনের সামনে জুকিবক্স নামক দোকানে। সেখানে পাবেন বাঙ্গালী ভাইদের দেখা এবং আন্তরিক কো-অপারেশন।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×