আল্লাহ তা'আলা বলেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছিঃ
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নাবী (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি সালাত আদায় করল (অথচ) তাতে উম্মুল কুরআন (সূরা আল ফাতিহা) পাঠ করল না সে সালাত হবে অসম্পূর্ণ-অপূর্ণ তিনবার এটা বললেন। আবূ হুরাইরা (রাঃ) কে জিজ্ঞেসা করা হলো, আমরা ইমামের পিছনে থাকি (তখন কি সূরা ফাতিহা পাঠ করব?) তিনি বললেনঃ তখন মনে মনে তা পাঠ কর। কারণ আমি রাসূলূল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, আল্লাহ তা'আলা বলেনঃ আমি সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি। আর আমার বান্দা যা প্রার্থনা করবে তা সে পাবে। বান্দা যখন বলে, (সকল প্রশংসা সৃষ্টিকূলের রব্ব আল্লাহরই জন্য) আল্লাহ তা'আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে, আর যখন সে বলে, (তিনি দয়াময় পরম দয়ালু) আল্লাহ তা'আলা বলেনঃ আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করছে। অতঃপর যখন বলে, (বিনিময় দিবসের মালিক) তিনি বলেনঃ আমার বান্দা আমার মহিমা-সম্মানের বর্ণনা করছে। আর অন্য বর্ণনায় তিনি বলেনঃ আমার বান্দা (তার সকল কাজ) আমার উপর সমার্পণ করছে। আর যখন সে বলে, (আমরা শুধু আপনারই ইবাদাত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি) তিনি বলেনঃ এটা আমার ও আমার বান্দার মধ্যের ব্যাপার। আর আমার বান্দা যা প্রার্থনা করবে তা সে পাবে। আর যখন সে বলেঃ (আমাদের সরল-সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি নি'য়ামত দান করেছেন; যাদের প্রতি গযব নাযিল হয়েছে ওদের পথ নয় এবং যারা পথভ্রষ্ট হয়েছে ওদের পথও নয়) তখন তিনি বলেনঃ এটা কেবল আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা প্রার্থনা করবে তা সে পাবে। (সহীহ মুসলিম, অনুচ্ছেদ- প্রতি রাকায়াতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব)
সহীহ তিরমিযী ২/২৯৫৩ অনুঃ সুরা আল-ফাতিহা। হাদীসটি হাসান, সহীহ। সহীহ ইবন মাজা ৮৩৮।
সুতরাং আমাদের মাযাবীয় দোহাই পরিত্যাগ করে সহীহ হাদীস আমল করতেই হবে। কারন চার মাযহাবের ঈমামগণ অত্যন্ত দৃড়তার সংগে বলেছেন সহীহ হাদীসই আমার মাযহাব। যে সহীহ হাদীস পরিত্যাগ করল সে মাযহাব পরিত্যাগ করল। ঈমামগণের আদর্শচ্যুত হয়ে আজ আমরা নিজেদের ফতোয়াকে বাঁচিয়ে রাখতে গিয়ে সহীহ হাদীস ত্যাগ করতেও কুন্ঠা করি না। আমাদের ইসলামিক আদর্শ যেন বর্তমান রাজনৈতিক দলের মত না হয়। আল্লাহপাক আমাদের সঠিক ভাবে সহীহ হাদীস আমল করার তৌফিক দান করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


