সুপার সেলুন হিনো চেয়ার কোচ "হামীম পরিবহন"
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামীকাল সকাল ৭:৩০মিঃ রওনা দিচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে। ঠিক এক বছরের মাথায় আমার বাগেরহাট ভ্রমন। বাচ্চাদুটো বেশ উত্তেজিত কিন্তু আমি বিষন্ন কারন টিকিট পেয়েছি অসাধারণ একট হিনো চেয়ার স্যালুন কোচ "হামীম পরিবহনে"। এ গাড়ীর সীটগুলো অনেকটা চিটাগাং রুটের ভলভো স্কানিয়ার মতো। ভিতরে রয়েছে অন্যরকম সেবার ব্যাবস্থা যেমন ধরুন প্রচন্ড জ্যামে তারা ফ্যান না ছেড়ে জানালা দিয়ে এসির বাতাস ঢুকায়। আবার মাঝে মাঝে দুই চেয়ারের মাঝ পথে ব্যাপক জায়গা থাকায় অতিরিক্ত একটা টুল অথবা পাটি বিছিয়ে যাত্রীদের অসাধারণ সেবার ব্যবস্থা করে। গাট্টি বোঁচকা রাখার জন্য রয়েছে সীটের পাশে এবং মাঝ পথে ব্যাপক প্রসারিত জায়গা। ঘান্টায় ১২০ কিঃমিঃ বেগে চালিত এই গাড়ির ড্রাইভারকে যতই গালি গালাজ করা হয় না কেন কোন লাজ শরমের বালাই নাই। ভাগ্য গুণে আমার বিজনেস ক্লাসের সীট হয়েছে শেষ দিকের চাক্কার উপর। সারা রাস্তায় রয়েছে অবিরাম ঝাঁকুনি খাওয়ার মনোরম সুব্যবস্থা।
অগ্রীম ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদের সহীসালামতে পৌঁছানোর ব্যবস্থা করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন