somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি মেয়র হলে যা প্রথমেই করতাম ।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যদি মেয়র হতাম !!

১) ঢাকার রাস্তায় মাকড়শার জালের মতো ঝুলন্ত ক্যাবল সব মাটির নীচ দিয়ে সংগোদ দিতাম। লাইট পোষ্ট ছাড়া কোন ইলেকট্রিক খাম্বা চোখে পড়ত না।

২) ফুটপাতে ১০০ গজ অন্তর অন্তর প্লাষ্টিকের পকেট ডাষ্ট বিন বসিয়ে দিতাম এবং গার্ভেজ ব্যাগ ব্যবহার করতাম। কিছু লোক নিয়োগ দিতাম ছয় মাসের জন্য যাদের দায়িত্ব হল তাদের পাকড়াও করা যারা যেখানে সেখানে ময়লা ফেলে। দেখার সাথে সাথে ১০০০ টাকা জরিমানা।

৩) গোটা শহরটাকে সিসি ক্যামেরার আন্ডারে নিয়ে আসতাম যেন অপরাধীরা চুরি বা ডাকাতি করে পার না পায়।

৪) রাস্তার পাশে ফুটপাত গুলোকে পাকা করে দিতাম যেন কোথাও থেকে মাটি দেখা না যায়।

৫) রাস্তার সব বালু প্রতিদিন রাতের আধাঁরে পরিষ্কার করার ব্যবস্থা করতাম যেন মানুষ এক সপ্তাহ জুতা পায়ে দিয়ে ঘুরলেও ময়লা না লাগে।

৬) মাঝখানের আইল্যান্ডকে ফুলগাছ দিয়ে সুশোভিত করতাম যেন মানুষ অভিভূত হয়ে তাকিয়ে ফুলের সৌন্ধর্য দেখে।

৭) রিক্সার চালকদের বিকল্প আয়ের ব্যবস্থা করতাম এবং রিক্সাকে শহর থেকে তুলে দিতাম যাতে করে মানুষের স্বল্প দূরত্বে হেটে যেতে হত এবং তাদের শরীর ভাল থাকত।

৮) সিগনালের জন্য ডিজিটাল লাইট পোষ্টের ব্যবহার নিশ্চিত করতাম এবং সিগন্যাল অমাণ্যকারীদের অটো মামলার ব্যবস্থা করতাম। গাড়ির ফিটনেস সার্টিফিকেট আনতে হলে সকল মামলার জরিমানা প্রদান শর্তে ফিটনের সার্টিফিকেট প্রদান করতাম।

৯) যানজন মুক্ত শহর গড়ার জন্য গোটা শহরটাকে ওয়ানওয়ে রাস্তার আওতায় আনতাম। হাতির ঝিলের মতো একদিক দিয়ে যাও আর অন্য দিক দিয়ে আসো। ঘন ঘন ফ্লাইওভার দিয়ে শহরটাকে সিগনাল ফ্রি করে দিতাম।

১০) প্রচুর পরিমানে পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিতাম যাদের কাজ হতো দিন রাত পালা করে রাস্তা পরিষ্কার রাখা।

১১) যত্রতত্র মানুষ যেন রাস্তা পার হতে না পারে তার জন্য রাস্তার দুই পাশে চমৎকার ফুলের গাছ লাগাতাম, যা একদিকে সৌন্ধর্যের কাজ করত অন্যদিকে বেষ্টনী। রাস্তা পার হতে হলে নির্দিষ্ট জায়গায় হেটে গিয়ে রাস্তা পার হবার ব্যবস্থা করতাম।

আরো অনেক কিছু করতাম যা আমি দেশের বাইরে ঘুরে ঘুরে দেখেছি। তারা পারে আর আমরা কেন পারব না? বর্তমান মেয়রা কি আমার এই ছোট্ট শখ পুরাণ করতে পারবে? মনে হয় না..........কঠিন বড়ই কঠিন এই দেশে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×