মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান একটেলের একটা বিজ্ঞাপন আমার মনে কিঞ্চিত কনফিউশন তৈরী করেছে।
অনেকের কাছেই জানতে চেয়েছি কোনো সদুত্তর পাইনি।
বিজ্ঞাপনটা আপনার সবাই দেখেছেন - একটেল সেন্টমার্টিনসে।
এক গ্রুপ ছেলেমেয়ে - সবাই সমুদ্রের ধারে । কেউ রোদ পোহাচ্ছে, আবার কেউ বা মজা করছে।
হুট করে একজন ছেলের মোবাইল বেজে ওঠে। সবাই অবাক হয়ে সেদিকে তাকায়। নিজেদের মধ্যে আলোচনা করে তোর আছে? তোর নেই?
যে ছেলেটির একটেল মোবাইল সে সবার চেয়ে এগিয়ে আছে - কারণ তার সেবাদাতা প্রতিষ্ঠান সুদূর সেন্টমার্টিনসেও নেটওয়ার্ক এর ব্যবস্থা করেছে। সুন্দর মেকিং। বক্তব্যও স্পষ্ট।
আমার প্রশ্নটা অন্যজায়গায়।
একটেল বাংলাদেশে গ্রামীণ বা পুরনো অপারেটরগুলোরগুলোর কাছাকাছি সময়ে এসেছ।
তারপরেও 7/8 জন ছেলেমেয়ের মধ্যে মাত্র 1 জনের একটেল মোবাইল কেন?
তাহলে কি,
অ্যাদার অপারেটর ইউজার: একটেল ইউজার = 7:1 বা এই জাতীয় কোনো অসম অনুপাত?
যদি তাই হয়, তাহলে এটি কি একটি নেগেটিভ ক্যাম্পেইন নয়?
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া নয় যে আমরা অন্য অপারেটরদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে-------
আমি মার্কেটিং এর ছাত্র নই - আপনাদের মতামত গুলো শেয়ার করলে আমার কনফিউশন কমতে পারে ---
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


