somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ- 100 Days with Mr. Arrogant

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক কমেডি ঘরনার ছবিটির নাম 100 Days with Mr. Arrogant। সাউথ কোরিয়ার এই ছবিটি পরিচালনা করেছে শিন ডং ইয়োপ। ৯৫ মিনিট ব্যাপ্তি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে সাউথ কোরিয়ার দুই সুপার স্টার কিম জাওন এবং হাজি ওন।

ছবির কাহিনী আবর্তিত হয় কাং (হাজি ওন)-কে ঘিরে, যাকে তার বয়ফ্রেন্ড সম্পর্কের ১০০ দিনের মাথায় ব্রেকআপ করে ছেড়ে যায়। আর ব্রেকআপের পর পরই অদ্ভুত ভাবে পরিচয় হয় হাং-জুনের (কিম জাওন) সাথে। ব্রেকআপের কথা মনে করে রাগের মাথায় রাস্তায় পড়ে থাকা কোল্ড ড্রিংকসের ক্যানে কাং লাথি মারলে তা দুর্ভাগ্যক্রমে গাড়ি চালিয়ে চলতে থাকা হাং-জুনের মাথায় লাগে এবং ভারসাম্য রাখতে না পেরে গাড়ি এক্সিডেন্ট হয়, পরিণামে কিছুটা ক্ষতিগ্রস্থ হয় গাড়ি। পরবর্তীতে হাং-জুন কাং-এর কাছে ক্ষতিপূরণ হিসেবে ৩০০০ ডলার চায় কিন্তু সাধারণ পরিবারের সাধারণ ছাত্রী হিসেবে কাং-এর পক্ষে টাকা পরিশোধ করা সম্ভব হয় না। হাং-জুনও নাছোড়বান্দা। ক্ষতিপূরণ হিসেবে হাং একটি চুক্তিপত্রে সই করিয়ে নেয় কাং-এর কাছ থেকে যেখানে বলা হয় ১০০ দিন হাং-এর বাসায় ঘরের যাবতীয় কাজ করে দিতে হবে, তবেই যথাযথ ক্ষতিপূরণ হবে। চুক্তিপত্র অনুযায়ী কাং প্রতিদিন স্কুলের পর হাং-এর বাসায় কাজ করতে থাকে। কিন্তু একদিন সে কোন ভাবে জেনে যায় যে হাং-এর গাড়িতে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে মাত্র ১০ ডলার লেগেছে। পরবর্তীতে কাং হাং-এর বাসায় কাজ করতে অস্বীকার জানায়। কিন্তু তবুও পিছু ছাড়েনা হাং। কাং-এর নতুন গৃহশিক্ষক হিসেবে আবর্তিত হয় সে। আর এভাবেই এক সময় একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। কিন্তু একদিন চুম্বনরত অবস্থায় ওদের দেখে ফেলে কাং-এর মা। হাং-কে কাং-এর কাছ থেকে সরে যেতে বলে তার মা। কিন্তু হাং যে সত্যি ভালোবেসে ফেলেছে কাং-কে। কাং-এর মা তাই হাং-কে শর্ত জুড়ে দেয়। কি সেই শর্ত? দু’জনের মিল কি ঠিকঠাক ভাবেই হয়? এই সব কিছু জানতে দেখতে হবে 100 Days with Mr. Arrogant ছবিটির শেষ অব্দি।

ছবির প্রতিটি অভিনেতা-অভিনেত্রির অভিনয়ও চোখে পড়ার মত। তবে কেন্দ্রীয় নারী চরিত্র কাং-এর ভূমিকায় অভিনয় করা হাজী ওনের ভেতর কিছু কিছু দৃশ্যে অতি অভিনয় লক্ষ্য করা গেছে। তবে ছবির প্রথম ভাগে চটপটে চরিত্রে থাকার পর হাং-এর কাছ থেকে ছেঁকা খাওয়ার পর পরবর্তীতে কাং-এর শান্ত শিষ্ট চরিত্রটা ভালো লেগেছে। এছাড়াও হাং-এর চরিত্রে অভিনয় করা কিম জাওনও যথেষ্ট ভালো করেছে। ছবির গল্প ও পরিচালনাও বেশ গোছানো মনে হয়েছে।

হাস্য রসাত্মক ছবিটির পুরোটাই মজায় ভরপুর। এতে শিক্ষনীয় কিছু হয়ত নেই তবে ১০০ ভাগ পরিপূর্ণ বিনোদন পাবেন দর্শক।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:০৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×