somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ- অস্তিত্ব

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ বছরের ৬ মে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবিটি। ড্রিম বক্সের ব্যানারে ছবিটির প্রযোজক ছিলেন কার্লোস সালেহ। ছবির গল্পটিও লিখেছেন প্রযোজক নিজেই।

ছবির কাহিনী আবর্তিত হয় পরী নামের এক অটিস্টিক মেয়েকে ঘিরে যাকে একটি অটিস্টিক শিশুদের স্কুলে ভর্তি করা হয়। সেই স্কুলেরই শিক্ষক ইমতু যে কিনা স্কুলটির পরিচালক, সেই সাথে শিশুদের সমগ্রিক বিষয়গুলো দেখাশোনা করে থাকে। এক সময় স্কুলের সেরা অটিস্টিক শিশুদের বিশেষ অলিম্পিকে নিয়ে যাবার প্রস্তুতি নেয় ইমতু। কিন্তু এদিকে ইমতু নিজেই ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। এক সময় দেখা যায় সে নিজেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

ছবিতে অটিস্টিক পরীর চরিত্রে অভিনয় করেছেন তিশা। বরাবরের মত অসাধারণ ছিল তার অভিনয়। ইমতুর চরিত্রে আরেফিন শুভর অভিনয়ও ছিল ভালো। এছাড়া পরীর ভাইয়ের চরিত্রে জোভান, মা, দাদী এবং বাবার চরিত্রে যথাক্রমে সুচরিতা, সুজাতা এবং সুব্রতর অভিনয়ও ছিল বেশ ভালোই। ভিলেন চরিত্রে ডনও ভালো করেছেন। কিন্তু অন্যান্য ছোট চরিত্রগুলোর অভিনয় একদম ভালো লাগেনি। মনে হয়েছে মুখস্ত সংলাপ হর হর করে বলে দিয়েই যেন হাফ ছেড়ে বাঁচে সবাই।

ছবির ট্রেলার দেখে যেমনটা ভেবেছিলাম ছবি দেখে ততটা ভালো লাগেনি। অ্যাকশন আর ভালোবাসার মিশেলে অন্য রকম কিছু ভেবেছিলাম ছবিটিকে। কিন্তু তা আর হল না। ট্রেলারে যতটুকু অ্যাকশন ছিল, পুরো ছবিতে ততটুকুই অ্যাকশন। আর এমনিতেও ছবিতে আকশনের দরকার ছিল না বোধ করি। পুরো ছবির কাহিনী এত্তটুকু, কিন্তু সেটাকে টেনে লম্বা করার কোন দরকার ছিল না।

ছবির শিল্প নির্দেশনা ভালো ছিল, সেই সাথে ভালো ছিল চিত্রায়ন। বিশেষ করে গানের দৃশ্যগুলো ভালো লেগেছে। তবে টুকটাক অসঙ্গতিও লক্ষ্য করা গেছে। যেমন পরীদের বাসার দরজার রঙ বাইরে থেকে গাঢ় বাদামী আবার ভেতর থেকে হালকা রঙ দেখা যায়। একই দরজার দুই দিকে দুই রঙ হয় জানা ছিল না। আবার পরীর ভাইয়ের বান্ধবীকে ঘরে আঁটসাঁট খাটো প্যান্ট এবং টপ পরে নাচতে দেখা গেছে। সে যতই বড়লোক ঘরের মেয়ে হোক না কেন ঘরে তো মেয়েরা পরে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন পোশাকই পরে। সেখানে এই ধরণের পোশাক পরে নাচানাচি দৃষ্টিকটু লেগেছে। তার ওপর এটা ছিল একটা মফস্বল শহরের কাহিনী, সেখানে এই ব্যাপারটা একদম যায় নি।

আগেই বলেছি ছবির গানের দৃশ্যায়ন ভালো ছিল। সেই সাথে গানগুলোও ছিল শ্রুতিমধুর। বিশেষ করে ‘আয়না বল না’ গানটা ছিল অসাধারণ। কিন্তু ছবির কাহিনীর সাথে হুটহাট করে গান জুড়ে দেওয়ায় একদম ভালো লাগেনি। অটিস্টিক পরীর শিক্ষক ইমতুকে ভালো লাগা সত্ত্বেও এমন স্বাভাবিক ভাবে নাচ গানের কথা চিন্তা করার প্রশ্নই আসে না। আবার অন্যদিকে ইমতুও শিক্ষক হিসেবে ছাত্রী পরীকে ভালোবাসার নজরে দেখেনি। তাই গান যদি দিতেই হত তবে অন্যভাবে অন্য ধরনের গান জুড়ে দেওয়া যেত।

পরিশেষে বলবো, ছবি দেখে খুব বেশী ভালো লাগেনি কিন্তু খুব বেশী খারাপও লাগেনি। অন্তত এটা ভেবে শান্তি লাগে যে, ভালো ছবির সুদিন আবার ফিরে আসছে।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×