somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিন্ন স্বাদে গরুর মাংসের তিন রেসিপি

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গরুর মাংসের সেই চিরচেনা ঝাল ভুনা, রেজালা কিংবা কালাভুনা খেতে খেতে মুখ ফিরে গিয়েছে? আপনাদের জন্যই ভিন্ন স্বাদে গরুর মাংসের তিনটি রেসিপি যার মধ্যে আমার নিরীক্ষামূলক রেসিপিও রয়েছে, আবার রয়েছে ফিউশন করা রেসিপিও।

১) রাজমা বিফ ভুনা



উপকরণ - গরুর মাংস ১ কেজি, রাজমা ২৫০ গ্রাম, আদা বাটা ৪ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুঁচি ২ কাপ, শুকনা মরিচ ২টা, তেল ২ কাপ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, শুকনা মরিচ বাটা ১ চা চামচ, লবন ১ টেবিল চামচ।

প্রণালি - রাজমা এক রাত ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিতে হবে। তেলে এবার মাংস, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ বাটা, মরিচ বাটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। অল্প করে গরম পানি দিয়ে কষিয়ে নিন মাংস ঢেকে দিন। মাংস আধা সেদ্ধ হলে রাজমা দিতে হবে। পানি কমে আসলে চুলার আঁচ কমিয়ে দিন। এবার মাংসে গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিন। মাংস ভুনে তেলের ওপর আসলে চুলা বন্ধ করতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে রাজমা বিফ ভুনা।

২) বিফ ফিলে বেকড পটেটো



উপকরণ – গরুর মাংসের কিমা ১০ টুকরা (দৈর্ঘে ৫ ইঞ্চি, প্রস্থে ১ ইঞ্চি এবং পুরুত্ত্বে ১.৫ ইঞ্চি করে কেটে নিতে হবে), আলু ৪ টি, পেঁয়াজ বাটা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, সাদা গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, তেল ১ কাপ, বাটার ১ টেবিল চামচ, লেবুর রস ১ কাপ।

প্রনালি – পাত্রে তেল গরম করে এতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং টেস্টিং সল্ট দিয়ে অল্প পানি দিয়ে ভুনা করে নিন। এবারে মাংসের টুকরো দিয়ে ভালো করে নাড়ুন। মাংস সেদ্ধ হলে এতে সয়াসস এবং টমেটো সস মিশিয়ে ভালো করে নেড়ে চুলা বন্ধ করুন। এবারে আলু সেদ্ধ করে চটকে নিন। অন্য একটি পাত্রে বাটার গরম করে আলু দিয়ে নাড়ুন। নরম হয়ে এলে এতে রসুন বাটা এবং সাদা গোল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চুলা বন্ধ করুন। এবারে আলুর মিশ্রণটি ভাগ ভাগ করে এর ভেতরে মাংসের মিশ্রণটি পুর হিসেবে দিয়ে পছন্দ মত আকার করুন। ওভেনপ্রুফ ডিশে বাটার ব্রাশ করে এতে টুকরোগুলো রেখে ওভেনে ১৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ১০-১৫ মিনিট বেক করুন। এবারে ডিশে পছন্দ মত সাজিয়ে উপরে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের খাবার বিফ ফিলে বেকড পটেটো।

৩) গরুর মাংসের শুঁটকি ভুনা



উপকরণ –
ক) শুঁটকি তৈরির জন্য – গরুর মাংস ১ কেজি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লবণ ১ চা চামচ।

খ) ভুনার জন্য – পেঁয়াজ কুঁচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, শুকনো মরিচ ২টি, তেজপাতা ২টি, সরিষার তেল ১ কাপ, লবণ স্বাদ মত।

প্রনালি – গরুর মাংস ছোট ছোট টুকরা করে কাঁটা চামচ দিয়ে কেঁচে হলুদ এবং লবণ দিয়ে ভাপে দিন। এবার কমপক্ষে তিন দিন রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করুন। তৈরি শুঁটকি গরম পানিতে সেদ্ধ করে আবারো ছোট ছোট টুকরা করুন। এবার প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ লালচে হয়ে এলে এতে একে একে প্রথমে বাটা মশলা এবং এরপর শুকনা মশলা দিয়ে ভুনা করুন। সামান্য পানি দিয়ে মাংসের শুঁটকি গুলো দিয়ে দিন। মশলা মাংসের গায়ে গায়ে ভালো ভাবে মিশে গেলে চুলা বন্ধ করে পরিবেশন করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

×