somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেসিপি : প্ল্যাটার ফর ভেজিটেরিয়ান – প্রোটেইনিক ভেজিটেবল ফ্রিটারস সার্ভড উইথ গার্লিক রাইস ইন রেড স্পিনাচ পিউরি অ্যান্ড হারিয়ালী সস

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বছরের শেষ দিনে হাজির হলাম ভেজিটেরিয়ানদের জন্য একটি কমপ্লিট মিল নিয়ে যেখানে একজন পূর্ণ বয়স্ক মানুষ এক বেলার আহারে আইটেমগুলো থেকে শর্করা, আমিষ, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, আয়রন, ফাইবার সহ পরিপূর্ণ পুষ্টি পেতে পারেন। তবে ভেজিটেরিয়ানদের জন্য হলেও এটি ননভেজ মানুষদের খেতেও মানা নেই। সেই সাথে কেউ যদি আলাদা করে আইটেমগুলো খেতে চায় সেটাও পারবে। যেমন বিকালের স্নাক্স হিসেবে প্রোটেইনিক ভেজিটেবল ফ্রিটারস খেতে পারেন। মাংস বা মাছের আইটেমের সাথে গার্লিক রাইস খেতে পারেন। আবার যে কোন ভাজা পোড়া আইটেমের সাথে রেড স্পিনাচ পিউরি অথবা হারিয়ালী সস খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি।



উপকরণ –

ক) প্রোটেইনিক ভেজিটেবল ফ্রিটারসের জন্য

মাঝারি আকারের আলু ১ টি

প্রোটিন সমৃদ্ধ সবজি (শিম ও বরবটি কুঁচি এবং মটরশুঁটি পেস্ট ১ কাপ)

মুগ ডাল ভাজা গুঁড়া ১ টেবিল চামচ

কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ

ময়দা (কোডিং এর জন্য)

ব্রেডক্রাম্ব (প্রয়োজন মত)

লবণ স্বাদ মত

বাদাম তেল ১ কাপ

খ) গার্লিক রাইসের জন্য

কালোজিরা চাল ১ কাপ

ঘি ১ টেবিল চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

পেঁয়াজকুঁচি ১ চা চামচ

গরম পানি ২ কাপ

লবণ স্বাদমত

গ) রেড স্পিনাচ পিউরির জন্য –

লালশাক কুঁচি ১.৫ কাপ

রসুন কুঁচি ১ চা চামচ

মাখন ১ চা চামচ

সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

মিল্ক ক্রিম ২ টেবিল চামচ

ঘ) হারিয়ালী সসের জন্য –

ধনে পাতা কুঁচি ২ টেবিল চামচ

পুদিনা পাতা কুঁচি ১ টেবিল চামচ

লেবুর রস ২ চা চামচ

কাঁচা মরিচ পেস্ট ১ চা চামচ

লেবুর জেস্ট আধা চা চামচ

লবণ স্বাদ মত

প্রনালি –

প্রোটেইনিক ভেজিটেবল ফ্রিটারস বানাতে আলু সেদ্ধ করে চটকে নিন। শিম ও বরবটি ভাপে হালকা সেদ্ধ করুন। এবার সেদ্ধ সবজি ও মটরশুঁটি বাটা আলুর সাথে মেশান। এবার একে একে মরিচকুঁচি ও লবণ দিয়ে মাখিয়ে চপের আকার করে গোলানো ময়দায় চুবিয়ে ব্রেডক্রাম্বে কোড করুন। প্যানে তেল গরম করে হালকা বাদামী করে ভেজে তুলুন।

গার্লিক রাইসের জন্য প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ভাজুন। হালকা ভেজে রসুন বাটা দিয়ে ভুনে চাল দিয়ে দিন। ভালভাবে নেড়ে চাল একটু ভেজে গরম পানি দিন। চাল ৭৫ ভাগ সেদ্ধ হয়ে এলে দমে রাখুন।

রেড স্পিনাচ পিউরি বানাতে প্যানে মাখন গরম করে রসুন কুঁচি দিয়ে হালকা ভাজুন। এবার লালশাক দিয়ে নেড়ে চেড়ে লবণ ও সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে সিজনিং করে চুলা থেকে নামান। এবার ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে শাক ব্লেন্ড করুন। প্যানে এবার ব্লেন্ডেড মিশ্রণটি গরম করুন। বলক উঠলে মিল্ক ক্রিম দিয়ে নাড়ুন। ঘন হয়ে এলে চুলা বন্ধ করুন।

এবার হারিয়ালী সসের জন্য ধনে পাতা কুঁচি, পুদিনা পাতা কুঁচি, কাঁচা মরিচ পেস্ট, লেবুর রস এক সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার প্যানে মিশ্রণটি দিয়ে জ্বাল দিন। বলক উঠলে লবণ ও লেবুর জেস্ট দিয়ে চুলা বন্ধ করুন।

পরিবেশনের জন্য সার্ভিং ডিশের মাঝখানে গার্লিক রাইস নিন। এর উপরে প্রোটেইনিক ভেজিটেবল ফ্রিটারস রাখুন। এবার ডিশের বাকি অংশে অর্ধেক রেড স্পিনাচ পিউরি ও বাকি অর্ধেকে হারিয়ালী সস দিন। রাইসের উপর গার্লিক চিপস দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×