somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ – থিঙ্কিং অব হিম (রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়ার সম্পর্ক নিয়ে অসাধারণ প্যারালাল এক গল্প)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ বছরের জানুয়ারিতে হয়ে যাওয়া ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের বিভিন্ন ধরণের পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখার সৌভাগ্য হয়েছে। সে সকল চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ‘থিঙ্কিং অব হিম’। ১১১ মিনিট ব্যাপ্তি এ ছবিটি প্রথম মুক্তি পায় ২০১২ সালে। পাবলো চেজার পরিচালিত ছবিটি ভারত এবং আর্জেন্টিনার প্রথম যৌথ প্রযোজনার ছবি।



ভিন্ন ধারার এই ছবিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তৎকালীন সময়ের আর্জেন্টিনার সাংবাদিক ভিক্টরিয়া ওকাম্পুর সম্পর্ককে ঘিরে নির্মিত হয়েছে। সেই সাথে বর্তমানের কাহিনীর সাথে সামঞ্জস্য রেখে এক অদ্ভুত যোগসূত্রে গাঁথা হয়েছে। ফেলিক্স নামের এক ভূগোল শিক্ষক লাইব্রেরীতে ভিক্টরিয়া ওকাম্পু নামের এক লেখিকার বই খুঁজে পান যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আর্জেন্টিনা সফর সহ আরও অনেক কিছু তুলে ধরেছেন লেখিকা। বইটি পড়তে পড়তেই কবিগুরুর ব্যাপারে আগ্রহ বেড়ে যায় ফেলিক্সের। কবিগুরুর আরও কিছু বই পড়ে ফেলে সে। কিন্তু তবুও তৃষ্ণা মেটেনা তার। পরিণামে সে রওনা দেয় ভারতের উদ্দেশ্যে। লক্ষ্য বিশ্বভারতী ভ্রমণ করে আরও জ্ঞান আহরণ করা। আর এখানে এসেই জীবনের অন্য এক মানে খুঁজে পায় ফেলিক্স। আর তাকে এই কাজে সাহায্য করে কমলি নামের এক বাঙালি কন্যা। প্যারালালি বর্তমানের কাহিনীর সাথে সাথে চলতে থাকে কবিগুরুর আর্জেন্টিনা সফর এবং সেখানে ভিক্টরিয়া ওকাম্পুর সাথে পরিচয় এবং তার সাথে কাটানো সময়গুলো। কবিগুরুর ভারতে আসার পর ভিক্টোরিয়ার সাথে চিঠি চালাচালি এবং ভিক্টোরিয়ার ভারতে আসার কাহিনিও উঠে এসেছে ছবিতে। সেই সাথে এটাও দৃশ্যিৎ হয়েছে যে কবিগুরুর ছবি আঁকার ব্যাপারে ভিক্টোরিয়ার উৎসাহ ছিল অসামান্য। এমনকি প্যারিসে কবিগুরুর আঁকা ছবি নিয়ে একক প্রদর্শনীরও সুযোগ করে দেয় ভিক্টোরিয়া।



ছবিটিতে রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, ভিক্টরিয়া ওকাম্পুর চরিত্রে ছিলেন আর্জেন্টাইন অভিনেত্রী এলেওনোরা ওয়েক্সলার। বর্তমানের কাহিনী পটে ফেলিক্সের চরিত্রে ছিলেন আর্জেন্টাইন অভিনেতা হেক্টর বোরদানি। কমলি চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। অভিনয়ের কথা যদি আসে তাহলে বলতে হয় সকলের অভিনয় ছিল দেখার মত। বিশেষ করে কবিগুরুর চরিত্রে ভিক্টর ব্যানার্জি একদম মিশে গিয়েছেন। শুধু পোশাক পরিচ্ছদেই নয়, কবিগুরুর চলন বলন খুব নিখুঁতভাবেই রপ্ত করেছেন তিনি।



কবিগুরুর জীবন নিয়ে বলে শুধু তাঁর গান ব্যবহার করা হয়নি ছবিতে, প্রাসঙ্গিক ভাবে লালন শাহের গানও ব্যবহার করা হয়েছে। ছবির দৃশ্যায়ন এবং কালার কারেকশনও যথাযথ ছিল।



আর্ট ফিল্ম ধাঁচের এই ছবিটি অনেকের কাছে বোরিং লাগতে পারে কিন্তু যারা চলচ্চিত্রের মাঝে শৈল্পিক ছোঁয়া খুঁজে থাকেন তাদের জন্য অসাধারণ উপভোগ্য একটি ছবি এটি।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×