অবগাহন
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবগাহন-পুন্যের মুলো ঝুলিয়ে
অনেক রেখেছো বেঁধে
এবার খ্যান্ত দাও
যাবো নরকে!
চোখ বন্ধ রাখো - নইলে পাপ
মুখ বন্ধ রাখো - নইলে পাপ
কান বন্ধ রাখো - নইলে পাপ
লাগাম ধরো ইন্দ্রেয়ের!
গলা টিপেই যদি রাখবো
তবে দিয়েছ কেন মন?
মনন - বিচার শক্তি;
যুক্তি মানছে না যে ভক্তি!
চাই পাপের সমুদ্রে,
পা ভেজাতে।
জানি এ পথ একাকী
চ্যালেঞ্জ ছুড়ে, সমুদ্রে নামি
পেছনে পদচিহ্ন,
ধুয়ে দেয় নোনা পানি।
জোয়াড়ে নামি, ভাটা আসে
টেনে নেয় গভীর সমূদ্রে
চোড়াবালিতে পা দেবে যায়।
হাত বাড়িয়ে দেই তীরের দিকে
ফাঁকা সৈকত, কাঁকড়ার পাল
উপহাস করে -
একাই ডুবে মরো!
কাওকে পাবে না
সবার দৃষ্টি মুলোর পেন্ডুলামে!
মুখ ফিরিয়ে নেই
লালসার সীমারেখা,
ডিঙ্গিয়ে যেতে গিয়ে
থমকে দাঁড়াই-
নড়ক থেকে ফিসফিসিয়ে
ফিরে যেতে বলো!
তবে কেন ডেকেছিলে?
আমি যাব নরকে!
স্বর্গ এ যে তুমি নেই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন