somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ

২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার ছিলেন। তাকে মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তার ভূমিকা ছিল অনন্য।জিয়াউদ্দিনের জন্ম পিরোজপুর জেলায়। তার পিতার নাম আফতাব উদ্দিন আহমেদ তিনি পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন।জিয়াউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন। তিনি ১৯৭১ সালে সেনাবাহিনীর মেজর হিসেবে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন।

মুক্তিযুদ্ধ শুরু হলে জুলাই মাসে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ যোগ দেন। চাকরিতে থাকা অবস্থায় ১৯৭৪ সালে সাপ্তাহিক হলিডে পত্রিকায় নিবন্ধ লেখার জন্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাকরীচ্যুত করা হয়। তখন তার পদবি ছিলো লেফটেন্যান্ট কর্নেল।মুক্তিযুদ্ধে নিজের ও অন্যান্যদের অংশগ্রহণ এবং যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে তিনি "সুন্দরবন সমরে ও সুষমায়" নামে একটি বই লিখেছেন।

৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর সেনাবাহিনী থেকে মেজর জিয়াউদ্দিন চাকরিচ্যুত হন। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে পিরোজপুরের মঠবাড়িয়ার একটি চর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে কর্নেল তাহের এবং মেজর জিয়াউদ্দিনসহ জাসদ নেতৃবৃন্দের বিচার হয়। সে বিচারে কর্নেল তাহেরকে ফাঁসি এবং মেজর জিয়াউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ১৯৮০ সালে জিয়াউদ্দিন সাধারণ ক্ষমায় মুক্তি পান। ১৯৮৯ সালে পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জিয়াউদ্দিন। মুক্তিযুদ্ধের নবম সেক্টরের কমান্ডার মেজর অবঃ এমএ জলিলের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দেন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

গত ১ই জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিত্সার জন্য ১১ই জুলাই তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। গতকাল ভোর ৪টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ ইন্তেকাল করেন।আজ শনিবার তার মরদেহ দেশে আনা হবে।

জিয়াউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, পিরোজপুর জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব ও বাগেরহাট প্রেসক্লাবের নেতারা গভীর শোকপ্রকাশ করেছেন।



সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৯
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×