
না হয়ত আমি বুঝি কম তবে এতটুকো বুঝি প্রতিটি মানুষের আছে বেঁচে থাকার অধিকার,আরো আছে অধিকার তাদের স্বপ্ন দেখার।
আজ কয়েক বছর ধরেই দেখছি এই রোহিঙ্গা ইসু নিয়ে প্রায় মিয়ানমার ঝামেলা হচ্ছে । মাঝে মাঝে নিজের অজান্তেই মনে প্রশ্ন জাগে
আসলে রোহিঙ্গারা কি ইচ্ছে করেই মিয়ানমারের সাথে লড়াই করছে ? নাকি তাদের হটানোর জন্যই মিয়ানমারের এই লড়াই ?
রোহিঙ্গারাওতো মানুষ ওদেরোত নিজ মাতৃভূমিকে আকড়ে ধরে আছে বাচার অধিকার ।একজন মানুষ হিসেবে জানতে ইচ্ছে করে সত্যই
যদি রোহিঙ্গাদের বাঁচার ইচ্ছে থাকে এবং মিয়ানমার যদি হয় তাদের মাতৃভূমি;তাহলে কেন বার বার সে দেশের সরকার তাদেরকে মিয়ানমার
থেকে বের করে দিচ্ছেন ? রোহিঙ্গাদের দেশ চুত্য করে সে দেশের সরকাররই বা কি লাভবান হবেন ?
আমার বলা ওপরের কথাগুলোর উত্তর কারো কাছে জানা থাকলে জানাবেন,
কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তত ছয়টি পয়েন্ট দিয়ে বিজিবি ও সরকারি অন্যান্য সংস্থার সদস্যদের ফাঁকি দিয়ে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। তারা পায়ে হেঁটে, কোনো কোনো স্থানে ইজিবাইকে উখিয়ার কুতুপালং ও পালংখালীর বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরেআশ্রয় নিচ্ছে।তাছাড়া এখনো অনেক সিমান্ত পয়েন্তে শত শত রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় আছেন।
প্রশ্ন পৃথিবীর কোন দেশই যেমন: ভারত,পাকিস্তান,বাংলাদেশ সহ এসিয়ার অন্যান্য দেশ এবং ইউরোপ,আমেরিকা সহ কোন রাষ্ট্রই যোদি
রোহিঙ্গাদের আশ্রই বা নাগরিত্বতা না দেন,তাহলে রোহিঙ্গাদের শেষ ঠিকানা কোথায় ?
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



