
জাতিরসংঘ আপনাদের নজর কি শুধু আমাদের মাতৃভূমি বাংলাদেশের ওপরেই পরে,
কেন মিয়ানমারের সুচিদের ওপরে পরে না।আগে মিয়ান সরকার এবং সুচিদের বলুন তারা আর কোন রোহিঙ্গার ওপরে হামলা না করে ,আর কোন রোহিঙ্গার ওপরে যেন তারা নির্যাতন না চালায় । তার পর বাঙ্গালীকে বলতে আসুন, তবে মনে হয় বাঙ্গালীকে আপনার
বলার প্রয়োজন হবে না কারন আপনেরা বলার আগেই আমরা যতদূর সম্ভব রোহিঙ্গাদের পাশে দাঁড়াবো ।আজও পত্রিকায় দেখলাম ভিটা-মাটি ছেড়ে পালিয়ে আসা আশ্রয়হারা খোলা আকাশের নিচে শত শত রোহিঙ্গা মুসলিম নারী ও পুরুষ এবং শিশুরা জীবনের সাথে অকালন্ত সংগ্রাম করছেন ।কোন ভাবেই মিয়ানমার সেনাদের বর্বরতা থামছে না। তারা একের পর এক মুসলিম অধ্যুষিত গ্রামগুলো মর্টারশেল আর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে।

কোথায় জাতিরসংঘ,কোথায় মানবধিকার সংস্থা আপনেরা ? কেন মিয়ানমারকে একবারো বলছেন না এই ঘৃণ্য মর্মান্তিক জঘণ্য
নির্যাতন মূলক কর্ম কাণ্ড থেকে সরে দাঁড়াতে ।মায়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশ করছে তা দেখে আপনেরা বলছেন এই সঙ্কট মোকাবেলায় আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে। আরে মিয়া খালি রোহিঙ্গা কেন প্রয়োজনে আপনেরাও যদি কোন আন্তর্জাতিক সমস্যায় পরেন আর যদি আমদের সাত সমুদ্র তের নদী পার হয়ে যেয়ে আপনাদের পাশে দাঁড়াতে হয় প্রয়োজনে তাও দাঁড়াবো,ইনশাল্লাহ একটুও পিঁছু পা হটবো না।তাই বলছি দয়া করে আমাদেরকে নন্দঘোষ না ভেবে এবং আমাদের না বলে আগে মিয়ানমার তার সরকার এবং সুচিকে সাবধান করুন ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



