somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা জাতির মন এত নরম তবে স্ত্রী জাতির মন এত গরম কেন ?

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ কাল বেশির ভাগ পত্রিকার হেডলাইন এবং প্রধান খবরই হচ্ছে স্ত্রী'র হাতে হয় স্বামী নয়ত স্বামীর
হাতে স্ত্রী মাডার মানে সোজা বাংলায় খুন ।একদিকে দেশে রোহিঙ্গাদের দুঃখে সংবাদ পড়তে পড়তে
এমনেই মন খারাপ তার ভিতর আবার এসব খুনাখুনী ।
আজ দেখলাম মানব কন্ঠের হেডলাইনে একটি সংবাদ
স্বামীকে হত্যার পর শয়ন ঘরে পুঁতে রাখল স্ত্রী

সংবাদের অংশ বিশেষঃ
স্বামী হলো বগুড়ার গাবতলী উপজেলায় জাকির হোসেন বিপু বয়স আনুমানীক ৪০ বছর ।এই স্বামী'কে আগে হত্যা করেছেন তারই নিজ স্ত্রী, পরে স্ত্রী তার স্বামীর লাশ শয়ন ঘরের মেঝেতে পুঁতে রাখেন । ঘটনার তিনদিন পর ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন ওই থানাধীন পুলিশ।
আমি পুরুষ হয়ে পুরুষের সাপট করছি না কেননা আমি জানি আমাদের পুরুষদের মনে যেমন ভালোবাসা আছে তেমনি রাগ ক্ষোপও আছে ।
তবে আসলে কোন হত্যাকাণ্ডই কোন কিছুর সঠিক সমাধানে আনতে পারে না।
কথা হল নারীরাই বা পুরুষদের কত অত্যাচার সহ করবে ? আর পুরুষই বা নারীদের কত নিরব অনিরব নির্যাতন সহ করিবে ?
তাই বলে আইন উদ্ধে কেহ না সুতারাং আইন নিজ হাতে তুলে নিয়ে নারীই কি পুরুষই কি এসব হত্যা খুনাখুনী ঠিক কাজ না ।
যেমন বগুড়ার এই ঘটনাতা আমরা একটু মনযোগদিয়ে পড়লেই অনেক কিছু বুঝতে পারমু ।
৯ বছর আগে বগুড়া খান্দার বিলপাড়া এলাকায় মায়ের সঙ্গে ভাড়া থাকাত তার মেয়ে বানু আকতার আর তখন বানুর সঙ্গে জাকিরের পরিচয় হয় আর সে পরিচয় থেকে একটি সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে একটি সময় তাদের বিয়ে হয়। সংসার জীবনে জাকির এবং বানু আকতারের দুটি মেয়ে সন্তানও হয় যার মধ্যে এখন একটির বয়স ৮ বছর অপরটির বয়স প্রায় দুই বছর।
বানু আক্তার যতটুকো বলেন,বিয়ের পর হতেই তাদের মধ্য সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। মাঝে মধ্য অমানবিক নির্যাতন এবং জ্বালা-যন্ত্রণাও নাকি করত স্বামী জাকির হোসেন। আর তা সহ্য করতে না পেরে তাদের সংসার বিচ্ছেদ হয়েছিলও নাকি একবার। স্বামী জাকির রং মিস্ত্রির কাজের পাশাপাশি, ইয়াবা ব্যবসা, ছিনতাই এবং জিনের বাদশা সেজে মোবাইলের মাধ্যমে প্রতারণা করে টাকা আদায় করত বিভিন্ন মানুষের কাছ থেকে।হত্যায় দায় স্বীকার করে বানু আক্তার পুলিশকে জানান, গত ২৭ সেপ্টম্বর বুধবার রাতের খাবার শেষে নেশাগ্রস্থ জাকির যখন ঘুমিয়ে পড়েন তখর বানু আকতার ইসবগুলের শরবতের সাথে ৫/৬টি ঘুমের ওষুধ মিশিয়ে জাকিরকে ঘুম থেকে ডেকে পান করায়। জাকিরের আগে থেকেই ঘুমের ওষুধ ও ইসবগুলের শরবত খাওয়ার অভ্যাস ছিল। রাত ১টায় ঘুমে অচেতন স্বামী জাকিরকে বানু আকতার লোহার পাইপ দিয়ে নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি নির্যাতন করে। এতেও যখন মৃত্যু হচ্ছিল না, তখন গামছা দিয়ে স্বামী জাকিরের গলায় ফাঁস লাগিয়ে নাক-মুখ চেপে ধরে হত্যা নিশ্চিত করে। তারপর শয়ন ঘরের বিছানা থেকে লাশ টেনে মাটিতে নামিয়ে খাটের নিচে মেঝেতে গর্ত করে পুঁতে রাখে মাটির পল্ট্র লেপে দিয়ে ঘরের মেঝে স্বাভাবিক অবস্থায় রেখে ঘর তালাবন্ধ করে রাখে। বড় মেয়েকে অন্যত্র পাঠিয়ে বানু আক্তার স্বামীকে হত্যার পর থেকে ২৩ মাসের সন্তানকে নিয়ে পাশের ঘরে রাত্রিযাপন করতে থাকে। বাড়িতে বানু আকতার একা থাকার কারণে দুই দিন সে বাড়ির বাইরে বের হয়নি। ৩য় দিন শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে বানু আক্তার নিজেই গ্রামের লোকজনকে সংবাদ দেয়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে বানু আকতার স্বমী জাকিরকে হত্যার রহস্য নিজ মুখে স্বীকার করেন।
আচ্ছা জাকির কি বিয়ের পরে নেশা শুরু করেছিল নাকি বিয়ের আগেই নেশা করতো জাকির ?
যোদি বিয়ের পর থেকে নেশাগ্রষ্ঠ হয়ে থাকে জাকির তাহলে নিশ্চয় কোন না কোন কারন আছে হতে পারে সে কারন
জাকিরের স্ত্রী বা স্ত্রী'র কোনও দোষ ।
আর যোদি বিয়ের আগে থেকেই জাকির খারাপ ছিল তাহলেতো অবশ্যই তার স্ত্রী জেনেশুনেই জাকিরকে বিয়ে করেছিল ।
তাহলে স্বামীর সব দোষ জেনে শুনে যখন একজন নারী একজন পুরুষের কাছে বিয়ে বসেন তখন একজন নেশাগ্রষ্ঠ সন্তানের প্রতি যেমন
একজন মায়ের দায়ীত্ব থাকে তেমন একজন নেশাগ্রষ্ঠ স্বামীর প্রতি তার স্ত্রী'রই কিন্ত দায়ীত্ব থাকে ।
আসলে এখানেই প্রমান হয় একজন মায়ের মন যেমন নরম হয় একজন স্ত্রীর মন কখনই তেমন নরম হয়না ।বিশেষ করে
এখনকার যুগে যারা বিবাহিত পুরুষ আছেন তারাই ভালো করে বলতে পারবেন তাদের স্ত্রী'রা মায়ের জাত হলেও মায়েদের মত
তাদের মনটি নরম হয় না ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:৪৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×