somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় পাঠক আপনাদের কি মনে পড়ে বা মনে আছে ?
আমার কিন্তু মনে পড়ে এবং এখনও মনে আছে, ১৯৯০ সালে
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হুমায়ন আহমেদের
রচনায় ধারাবাহিক নাটক কোথাউ কেউ নেই। নাটকটিতে
প্রধান চরিত্র অর্থাৎ বাকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন
তখনকার নাট্য যুবরাজ আসাদুজ্জামান নূর ।

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ১

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ২

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ৩

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ৪

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ৫

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ৬

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ৭

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ৮

বাকের ভাই বা কোথাউ কেউ নেই নাটকের পর্ব ৯
বাকিগুলো আশা করি পাঠক নিজগুনে ইউটিউব থেকে সন্ধান করে নিতে পারবেন ।
১৯৯৩ সালের ২১শে সেপ্টেম্বর আদালতের রায়ে বাকের ভাই নামে একজন মাস্তানের ফাঁসি কার্যকর করা হয় । মজার ব্যাপার হচ্ছে এটি সত্যিকারের কোনো ঘটনা নয় এটা সম্পূর্ণ একটা কাল্পনিক নাট্য রূপ ছিল। ধারাবাহিক এই নাটকের প্রধান চরিত্র বাকের যে তার পরোপকারী স্বভাবের কারণে এলাকার লোকজনের কাছে বাকের ভাই হিসেবে পরিচিত হন।তার এই ফাঁসি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উপমহাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক কর্ম বা সাহিত্য থেকে উঠে আসা কাল্পনিক চরিত্র নিয়ে নানা সময়ে আলোড়ন দেখা গেলেও বাকের ভাইয়ের ফাঁসি দেওয়ার ঘটনাকে ঘিরে দর্শকদের মাঝে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তাকে এর সাথে সংশ্লিষ্ট লোকজনই মনে করছেন বিরল এবং বিস্ময়কর একটা ঘটনা।

ধারাবাহিক এই নাটকটি সাধারন দশর্কদের কাছে এতোটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে ধারাবাহিকটির প্রতিটা পর্ব আমরা সাধারন দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করতাম। ধারাবাহিকের অগ্রগতির সাথে সাথে একটা সময় দর্শকরা বাকের ভাইকে পছন্দ করে ফেলেন এবং বাকের পক্ষে জনমত গড়ে উঠে। একপর্যায়ে যখন বাকের ভাইয়ের ফাঁসি হবার সম্ভাবনা প্রবল হয়ে উঠে উকিল হুমায়ূন ফরিদি শত চেষ্টাসত্ত্বেয় আশা হারিয়ে ফেলছেন এই কেসে তখন দর্শকরা প্রতিবাদমুখর হয়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং চলতে থাকে মিছিল, দেওয়াল লিখন, সমাবেশ।ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে লোকজন মিছিলও করেন এবং স্লোগান দিতে থাকেন

বাকের ভাইয়ের ফাঁসি কেন, কুত্তাওয়ালী জবাব চাই

অথবা
বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে

আর এসব খবর সমসাময়িক পত্র পত্রিকাতেও প্রকাশিত হতে থাকে বেশ গুরুত্বের সাথে। তখন অবশ্য মনে হয়েছিল হয়তো লেখক জনমতের ভিত্তিতে ধারাবাহিকের গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু হুমায়ূন আহমেদ তা করেন নাই বরং ধারাবাহিকটিকে তার যথাবিহীত পরিণতি করেন এবং বাকের ভাইয়ের পক্ষে দর্শকদের তুমুল আবেগ এবং সমর্থন সত্ত্বেও ধারাবাহিক নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায়।


সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×