somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশ গ্রহণ করার সম্ভবনা ৯৯% আছে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দণ্ডিত হয়েও ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে লড়াই করেছেন আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর।২০০৭ সালের ২৬শে জুলাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল আওয়ামী লীগের এই নেতা মহীউদ্দীন খান আলমগীরের। পরে তিনি এই সাজার বিরুদ্ধে আপিল করেন। এমন অবস্থায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে দেন। এই আদেশের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। ৮ই ডিসেম্বর নির্বাচন কমিশনও তার মনোনয়নপত্র বাতিল করে দেন। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। ১৫ই ডিসেম্বর হাইকোর্টে রিট খারিজ করে দেয়।তারপর আপিল বিভাগে যান মহীউদ্দীন খান আলমগীর। আর চেম্বার জজ অন্তবর্তীকালীন আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন। ফলে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পান তিনি। নির্বাচনে জয়ী হন ম খা আলমগীর।নির্বাচনের পর ২০০৯ সালের ১৫ই জুলাই আলমগীরের পক্ষে দেয়া রায় বাতিল করে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার দেয়া রায় বহাল রাখেন চেম্বার জজ। ফলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। ২০১০ সালের ২২শে সেপ্টেম্বর পদ বাতিল করে গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন।তারপর ২০১১ সালের ৫ জানুয়ারি গেজেট প্রকাশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। পরে নবম সংসদের পূর্ণ মেয়াদই সংসদ সদস্য পদে বহাল থাকেন মহীউদ্দিন খান আলমগীর।জরুরি অবস্থা চলাকালে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত আওয়ামী লীগেরই আরেক নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়।মায়া ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যান। তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ তাকে খালাস দেয়।এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর মায়া দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মায়া।তবে ২০১৫ সালের ১৪ জুন সে সময়ের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ তিন সদস্যের আপিল বেঞ্চ মায়াকে খালাস দিয়ে দেয়া আদেশ বাতিল করে আবার শুনানির নির্দেশ দেয়।এরপর মায়ার সংসদ সদস্য পদ এবং মন্ত্রিত্বের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৭ জুলাই রিট আবেদনটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। কিন্তু পরে একই বছরের ১৯ নভেম্বর সে রিট খারিজ করে দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। এখনও মায়া মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে বহাল আছেন।


ছবি গুগল।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০২
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×