
ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়েতে অংশ নিতে পরিবারসহ শ্রীদেবী উড়াল দিয়েছিলেন দুবাইয়ে। সপ্তাহব্যাপী বিয়ের নানা আয়োজনে হইহুল্লোড় করে কেটেছে শ্রীদেবীর। ইনস্টাগ্রামে দুদিন আগেও তিনি বিয়েতে তোলা নিজের আনন্দঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। হুট করেই বলিউডের এই উজ্জ্বল নক্ষত্রের বিদায় মেনে নিতে পারছে না বলিউড এবং প্রিয় এই শিল্পীর বিশ্বব্যাপী তাঁর অগণিত ভক্তরা।ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষার রিপোর্টে বাথটাবের পানিতে দম আটকে শ্রীদেবীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেলে দুবাই পুলিশ সংবাদ এবং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। শ্রীদেবীর রক্তের নমুনায় অ্যালকোহল পাওয়া গিয়েছে। তবে সবকিছু খতিয়ে দেখে বিশেষজ্ঞরা মনে করছেন এটি দুর্ঘটনাই আর এর পেছনে অন্য কোনো হাত নেই। ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্ট তুলে দেয়া হয়েছে শ্রীদেবীর পরিবারের হাতে। তার আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় হৃদরোগে আক্রান্ত হয়েই শ্রীদেবীর মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। তার মৃত্যু স্বাভাবিক বলেই জানিয়েছেন তারা। শ্রীদেবীর মৃত্যুর ঘটনা তদন্ত করছে দুবাই পুলিশ। শ্রীদেবী যে হোটেলে ছিলেন সেখানকার বাথরুম সিল করা হয়েছে। গত শনিবার রাত ১১টায় দুবাইয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে স্বামী বনি কাপুর এবং মেয়ে খুশিও ছিলেন।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


