somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা কেন গুহার ভেতরে গিয়েছিল ?

১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই একটি প্রশ্ন মোটামুটি সকলের কাছেই ঘুরপাক খাচ্ছে।আমারও একই অবস্থা খুবই আগ্রহ জানার কেন ওই লাদান বাচ্চা গুলান
ওখানে গিয়েছিল। প্রথম প্রথম ভেবেছিলাম হয়ত এই নতুন প্রজন্মে গুহার ভিতরে কোনো স্টিডিয়াম বানানো হয়েছে ।পরে কিছুটা
আচ করতে পারলাম না ঘটনা অন্য রকম এক কথায় যা বুঝলাম সেটা হল বাঘের কাছ থেকে বাঁচতে গিয়ে কুমির কাছে জীবনকে সুপে দেয়া।বিবিসি বলছেন কিশোর ছেলেরা ফুটবল প্র্যাকটিস করতে সকাল দশটার দিকে ন্যাশনাল পার্কে গিয়েছিল। তারপর তাদের
সহকারী কোচ একাপোল ফেসবুকে একটি লাইভ ভিডিও পোস্ট করেছিলেন সকাল ১০টা ৪২ মিনিটে।থাম লুয়াং-খুনাম নাঙ্গনন
ন্যাশনাল পার্কের একজন কর্মী দুপুর তিনটার দিকে লক্ষ্য করেন যে গুহার প্রবেশ-মুখের সামনে ১১টি সাইকেল রাখা আছে।
তখন তারা অনুসন্ধান করতে শুরু করেন। তারপর ওই কিশোরদের একজনের পিতামাতাও ন্যাশনাল পার্কের কর্মকর্তাদের
জানান যে তারাও তাদের ছেলের সাথে যোগাযোগ করতে পারছেন না।পরদিন ২৪ জুন শনিবার পার হয়ে রবিবার সকাল
একটা থেকে তাদের খোঁজার কাজ শুরু হয়। শনিবার রাতে সেখানকার পুলিশকে বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে অবহিত
করার পর এই অনুসন্ধান শুরু হয়।স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পর ফুটবলের দলের একজন
সদস্যের জন্যে সারপ্রাইজ পার্টির আয়োজন করতে তারা গুহার ভেতরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে।ওই দলের একজন সদস্য যে বাকি বাচ্চাদের সঙ্গে গুহার ভেতরে যায়নি, তিনি জানান যে এর আগেও তারা আরো তিনবার গুহার ভেতরে ঢুকেছিলেন। কিন্তু বৃষ্টির মৌসুমে কখনো তারা গুহার ভেতরে যায়নি।স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ফুটবল দলটি গুহার ভেতরে ঢোকার পর থেকেই প্রচুর বৃষ্টি শুরু হয় আর সেখানে জমে যাওয়া জঙ্গলের পানিও ঢুকে যায় গুহার ভেতরে আর পানি এতই বেড়ে যায় যে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় গুহায় প্রবেশের মুখ।আর সে জন্য গুহার ভেতরে পানির উচ্চতা খুব দ্রুত বেড়ে গেলে কোচসহ সেই কিশোর ফুটবলাররা ভেতরে আটকা পড়ে যান। আরো উঁচু জায়গা খুঁজতে খুঁজতে তারা চলে যান গুহার অনেক গভীরে। এই থাম লুয়াং গুহা ১০,৩১৬ মিটার লম্বা এবং থাইল্যান্ডে যতো গুহা আছে দৈর্ঘ্যের বিচারে এটি হল চতুর্থ অবস্থানে।৭ই জুলাই স্থানীয় একটি সংবাদপত্রের ওয়েবসাইটে বলা হয়েছে উদ্ধারকারী গুহার ওপরের পাহাড়ে এমন একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছেন যা দিয়ে বাচ্চারা যেখানে আছে সেখানে পৌঁছে যাওয়া সম্ভব। তখন নতুন করে আশার সৃষ্টি হয় যে বাচ্চাদের হয়তো এই সুড়ঙ্গ দিয়ে বের করে আনা সম্ভব হতে পারে।

ইতিমধ্যে আটকা পড়া মোট ১৩ জনের মধ্যে মোট আটজনকে বের করে আনা হয়েছে। এরপর অভিযান বিরত রাখা হয়েছে।
রবিবার চার জনকে উদ্ধার করা হয়। যারা সবাই এখন হাসপাতালে রয়েছে তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়। তারপর উদ্ধার অভিযানে প্রায় ১০ ঘন্টার একটিা লম্বা বিরতি দেওয়া হয়েছিল। তারপর সোমবার আবার উদ্ধার অভিযান শুরু হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুহা থেকে অষ্টম কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবিসির সংবাদদাতা জোনাথন হেড ঘটনাস্থল থেকে জানান একটি পুলিশ হেলিকপ্টার উদ্ধারকৃত একজনকে নিয়ে দক্ষিণ দিকে উড়ে গেছে।চিয়াং রাই প্রদেশের ওই গুহাটিতে দুই সপ্তাহেরও বেশি দিন ধরে ১২ জন ক্ষুদে কিশোর ফুটবলার এবং তাদের ফুটবল কোচ সহ আটকে পরে ছিলেন।

আরো বিস্তারিত স্টিকি পোস্ট আপডেট ব্লগার জুন আপু
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×