
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের দুই ধাপ অগ্রগতি হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল অনুযায়ী চলতি বছর অর্থাত ২০১৯ সালে ৪১ তম অবস্থানে রয়েছে সজন্মভূমি আমাদের বাংলাদেশ। গত বছর দেশটির অবস্থান ছিল ৪৩ তম। গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে আভাস দেয়া হয়েছে সামনের বছরগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করবে। ২০৩৩ সাল নাগাদ বিশ্বের শীর্ষ ২৫ বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায়ও নাম লেখাবে আমাদের বাংলাদেশ।ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল (ডব্লিউইএলটি) ২০১৯ শিরোনামের সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। সিইবিআর-এর প্রতিবেদনের দশম সংস্করণ ছিল এটি। ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত নেয়া তথ্য পর্যালোচনা করে মূল্যায়ন করা হয়েছে ১৯৩টি দেশের বার্ষিক অবস্থান। পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাব্যতা বিচার করে ২০৩৩ সাল পর্যন্ত দেশগুলোর অবস্থানের পূর্বাভাসও দেয়া হয়েছে। তালিকায় শীর্ষ পাঁচ অর্থনীতির দেশ হিসেবে নাম রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি এবং ভারতের।ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল অনুযায়ী, আগামী ১৫ বছরে উল্লেখযোগ্য মাত্রায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। ২০২৩ সাল নাগাদ শীর্ষ অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৬ তম হবে। আর ২০২৮ সাল নাগাদ ২৭ তম অবস্থানে চলে আসবে বাংলাদেশ। ২০৩৩ সাল নাগাদ এ অবস্থান হবে ২৪ তম।
সূত্র ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




