গত কয়েক বছরে ঘটে যাওয়া বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের এবং বড় বড় ভবন ধসের ঘটনা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েক বছরে ঘটে যাওয়া বাংলাদেশে ভয়াবহ কিছু অগ্নিকাণ্ডের এবং ভবন ধসের কিছু ঘটনা নিয়ে এই পোস্ট।

আমাদের নিশ্চয় মনে আছে ২০১৩সালে রানা প্লাজা ধসের ঘটনার কথা। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারে পোশাক কারখানা রানা প্লাজার ৯ম তলার ভবনটি বিধ্বস্ত হয়৷ বিশ্বের শিল্পকারখানায় ভয়াবহ দুর্ঘটনার মধ্যে এটি ছিল অন্যতম একটি ৷ এই ঘটনায় প্রাণ হারান প্রায় ১১শ’রও বেশি মানুষ । আর আহত হন প্রায় ২ হাজারেরও বেশি সংখ্যক ৷ 
২০১০ সালের নিমতলী বিস্ফোরণের ঘটনাও দুঃখজনক এবং মনে রাখার মত অন্যতম আরেকটি ঘটনা।২০১০ সালের ৩রা জুন ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে প্রাণ হারায় প্রায় ১২৪ জন মানুষেরও বেশি ৷এটা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারের বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়েছিল আশেপাশের ভবনে৷আর নিমেষে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বহুতল ভবন৷ 
আশুলিয়ায় পোশাক কারখানায় সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ২০১২ সালের ২৪শে নভেম্বর৷ আশুলিয়ার তাজরিন ফ্যাশন ফ্যাক্টরির ৯ম তলা ভবনে আগুন লেগে প্রাণ হারান ১১২ জন শ্রমিক৷ তদন্তে জানা যায়, ঐ কারখানায় আগুন দেয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ ফ্যাক্টরির সব দরজা বন্ধ করে দিয়েছিল যাতে শ্রমিকরা বের হতে না পারে৷ 
ঢাকার উত্তরে টঙ্গীতে একটি সিগারেট তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০১৬ সালের ১০ই সেপ্টেম্বর প্রাণ হারান প্রায় ৩১ জন৷ সেই ভবনের নীচে ছিল রাসায়নিক গুদাম যার ফলে দ্রুতই ছড়িয়ে পড়েছিল আগুন৷
গাজীপুরে একটি পোশাক কারখানার পেছনে বয়লার বিস্ফোরণে ২০১৭ সালের ৪এ জুলাই প্রায় ১৩ জন মানুষ প্রাণ হারান৷ ভাগ্য ভালো যে, সে সময় ঈদের ছুটি থাকায় অনেক শ্রমিক কারখানায় ছিলেন না৷ 
২০১৯ সালে ঘটলো চকবাজার ট্র্যাজেডি ।
২০ শে ফেব্রুয়ারি সারাদেশের মানুষ যখন একুশের ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে জেগে উঠেন ঠিক সে সময় পুরান ঢাকার চকবাজারে আগুন লাগার ঘটনা ঘটে ।তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা কত তার সঠিক অংক এখনো জানা যায়নি৷
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন