চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টার অবসান
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খীকে ছিনতাই করার চেষ্টায় জড়িত অস্ত্রধারীকে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে তাকে বিমান থেকে নামিয়ে আনা হয়। জিম্মি দশা থেকে উদ্ধার করা হয়েছে ২ কেবিন ক্রুকে। কমান্ডো অভিযান শুরুর প্রস্তুতির মধ্যেই বিমান থেকে নেমে আসতে রাজি হন ওই অস্ত্রধারী। বিমান বাহিনীর কর্মকর্তারা তার সাথে যোগাযোগ করে তাকে নেমে আসতে বলেন। এরপর তাকে আটক করা হয়। আর এরমধ্য দিয়েই টানা ২ ঘণ্টার জিম্মি দশার অবসান হলো। আটক অস্ত্রধারীকে জিজ্ঞাসাবাদ চলছে।ট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার পথে বিমানটি উড্ডয়নের পরপরই জরুরী অবতরণ করে। বিমানটি সন্ত্রাসীরা ছিনতাইয়ের চেষ্টা করেছিল বলে পুলিশ এবং আইন শৃংখলা বাহিনী সুত্রে জানাযায়।তবে বিমানে থাকা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সুত্রে জানিয়েছে বিমানটির অভ্যন্তরে একজন অস্ত্রধারী এবং দুইজন ক্রু রয়েছে। বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ বোয়িং ৭৭৭টি সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার জন্য উড্ডয়ন করে। বিমানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসীর সাথে সরকারের উচ্চ পর্যায়ের যোগাযোগ করে আত্মসমার্পনের চেষ্টা চলছে বলে আইন শৃংখলা বাহিনী সুত্রে জানা গেছে। এ ঘটনার পরপরই চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিমান বন্দর সংলগ্ন সড়ক ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন